empty
 
 
18.03.2024 09:54 AM
EUR/USD পেয়ারের মূল্যের পুর্বাভাস, ১৮ মার্চ। ইউরোর মূল্যের আবারও স্বল্প অস্থিরতা দেখা গিয়েছে

EUR/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

শুক্রবার কম অস্থিরতার সাথে EUR/USD পেয়ারের ফ্ল্যাট ট্রেডিং পরিলক্ষিত হয়েছে। তাই শুক্রবার বাজারে ট্রেড এন্ট্রির কোনো মানে ছিল না। অবশ্যই, বৃহস্পতিবার মোটামুটি ইতিবাচক প্রবণতার পরে ফ্ল্যাট মুভমেন্ট চিহ্নিত করা বেশ কঠিন ছিল। যাইহোক, ইউরোপীয় সেশন চলাকালীন সময়ে এটি স্পষ্ট হয়ে যায় যে ট্রেডাররা সপ্তাহান্তে তাড়াতাড়ি ট্রেডিং কার্যক্রম শেষ করেছে।

সত্যি বলতে, বাজার পরিস্থিতি বেশ অদ্ভুত ছিল। যুক্তরাষ্ট্রে শুক্রবার দুটি আকর্ষণীয় প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল। এবং যদিও সেগুলোর মধ্যে একটির ফলাফল পূর্বাভাসের তুলনায় ঊর্ধ্বমুখী ছিল এবং আরেকটির ফলাফল পূর্বাভাসের তুলনায় নিম্নমুখী ছিল, তবে প্রতিবেদনগুলো খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, তবে সেগুলো বাজারে কিছু প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারত। তবুও, বাজারের ট্রেডাররা ভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটিকে যৌক্তিক মুভমেন্ট বলতে পারি না, তবে বাজারে বেশি কিছুদিন ধরেই যৌক্তিক মুভমেন্ট দেখা যাচ্ছে না।

প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে, এই পেয়ারের মূল্যের নতুন নিম্নমুখী প্রবণতা গঠন হতে শুরু করেছে, তাই আমরা ইউরোর দরপতনের আশা করতে পারি। যাইহোক, মনে রাখবেন যে ফেডারেল রিজার্ভের বৈঠক এই পেয়ারের মূল্যের মুভমেন্টের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। যদিও আমরা মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আশা করছি না, তবে যেকোনও অপ্রত্যাশিত পরিস্থিতির ক্ষেত্রে ব্যাকআপ প্ল্যান থাকা সবসময়ই বাঞ্ছনীয়৷

এবং শুধুমাত্র ফেডের প্রধান জেরোম পাওয়েলের কাছ থেকে চমক আসতে পারে. উদাহরণস্বরূপ, যদি পাওয়েল হঠাৎ করে সুদের হার কমানোর কথা বলেন, তাহলে ডলারের দাম কমে যেতে পারে। এই ধরনের পরিস্থিতি ঘটার কোন সম্ভাবনা বা ভিত্তি নেই, তবে এটি ঘটার সম্ভাবনা সম্পূর্ণরূপে উড়িয়ে দেওয়া যায় না।

শুক্রবারের ট্রেডিং সিগন্যালের বিবেচনা করার কোন মানে নেই, কারণ এই পেয়ারের মূল্য সারাদিন সাইডওয়েজ মুভমেন্ট প্রদর্শন করেছে। ইউরোপীয় সেশন চলাকালীন একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল, কিন্তু ট্রেডাররা এটি বুঝতে পেরেছিল যে বাজারে ফ্ল্যাট মুভমেন্ট চলছে এবং তাই তারা কোন লোকসান ছাড়াই ট্রেডিং শেষ করে।

COT রিপোর্ট:

This image is no longer relevant

এই পেয়ারের সর্বশেষ COT রিপোর্টটি 12 মার্চে প্রকাশিত হয়েছে। নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন বেশ কিছুদিন ধরেই ক্রমাগতভাবে বুলিশ ছিল। মূলত, বাজারে লং পজিশনের সংখ্যা শর্ট পজিশনের চেয়ে বেশি বলে পরিলক্ষিত হয়েছে। যাইহোক, একই সময়ে, সাম্প্রতিক মাসগুলোতে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন হ্রাস পাচ্ছে, অন্যদিকে কমার্শিয়াল ট্রেডারদের পজিশনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটি এই ইঙ্গিত দেয় যে মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ হয়ে উঠছে, কারণ স্পেকুলেটররা ইউরোর শর্ট পজিশনের পরিমাণ বাড়াচ্ছে। দীর্ঘমেয়াদে ইউরোর দর বৃদ্ধিকে সমর্থন করতে পারে এমন কোনো মৌলিক কারণ আমরা দেখতে পাচ্ছি না, যখন প্রযুক্তিগত বিশ্লেষণও ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠনের ইঙ্গিত দেয়। সাপ্তাহিক চার্টে তিনটি নিম্নমুখী ট্রেন্ড চ্যানেল নির্দেশ করে যে দরপতন প্রসারিত হওয়ার ভাল সুযোগ রয়েছে।

বর্তমানে, লাল এবং নীল লাইনগুলো একে অপরের দিকে অগ্রসর হচ্ছে (যা দর বৃদ্ধির পরে ট্রেন্ড রিভার্সালের নির্দেশ করে)। অতএব, আমরা মনে করি যে ইউরোর মূল্য আরও কমবে। গত সপ্তাহের প্রতিবেদন অনুযায়ী, নন-কমার্শিয়াল গ্রুপের জন্য লং পজিশনের সংখ্যা 6,000 কমেছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 14,100 কমেছে। সে অনুযায়ী নেট পজিশনের সংখ্যা 8,100 বেড়েছে। নন-কমার্শিয়াল ট্রেডারদের বাই কন্ট্র্যাক্টের সংখ্যা এখনও সেল কন্ট্র্যাক্টের চেয়ে 74,000 (আগে 66,000 ছিল) থেকে বেশি।

EUR/USD পেয়ারের 1H চার্ট

This image is no longer relevant

1-ঘণ্টার চার্টে, EUR/USD পেয়ারের মূল্যের দীর্ঘ প্রতীক্ষিত নিম্নমুখী প্রবণতা শুরু হতে পারে, যা এই পেয়ারের মূল্যকে ব্যাপকভাবে নিম্নমুখী হতে পারে। বর্তমানে, ইচিমোকু ক্লাউডের নিম্ন সীমানা - সেনকৌ স্প্যান বি লাইন - অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এটির ব্রেকথ্রু এই পেয়ারের আরও দরপতনের মঞ্চ তৈরি করবে, যা ঘটবে বলে আমরা ধারণা করছি। যাইহোক, এই পেয়ারের মূল্য এই লাইনটি অতিক্রম করতে পেরেছিল কিনা এই প্রশ্নের উত্তর শুক্রবার আমরা পাইনি। অতএব, আমাদের এখন শুধুমাত্র ট্রেন্ড লাইনের উপর নির্ভর করা উচিত।

18 মার্চ, আমরা ট্রেড করার জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি: 1.0530, 1.0581, 1.0658-1.0669, 1.0757, 1.0823, 1.0889, 1.0935, 1.1006, 1.1092, সেইসাথে সেনকৌ স্প্যান বি লাইন (1.0888) এবং কিজুন-সেন (1.0918) লাইন রয়েছে। ইচিমোকু সূচক লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় এটি বিবেচনা করা উচিত। যদি মূল্য 15 পিপস দ্বারা নির্ধারিত দিকে চলে যায় তবে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। যদি সিগন্যালটি ভুল বলে প্রমাণিত হয় তবে এটি আপনাকে সম্ভাব্য লোকসানের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে।

সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্রে কোন উল্লেখযোগ্য ইভেন্টের পরিকল্পনা করা হয়নি। ইউরোজোনের মুদ্রাস্ফীতির দ্বিতীয় পূর্বাভাস প্রকাশ করা হবে, যা প্রথমটির তুলনায় বস্তুনিষ্ঠভাবে অনেক কম গুরুত্বপূর্ণ। অতএব, আমরা এই প্রতিবেদনের প্রভাবে বাজারে শক্তিশালী বাজার প্রতিক্রিয়ার আশা করছি না। আমরা সম্ভবত আরেকবার এই পেয়ারের মূল্যের ফ্ল্যাট ফেজ বা খুব দুর্বল মুভমেন্ট দেখতে পাব।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.