গতকাল বিটকয়েনের মূল্য প্রায় $67,300 পর্যন্ত নেমে এসেছিল, তবে আজ আবার $69,000-এ ফিরে এসেছে। ইথেরিয়ামের মূল্য $2,000-এর নিচেই রয়ে গেছে, যা স্বল্পমেয়াদে আরও চাপ সৃষ্টির ইঙ্গিত দিচ্ছে।
অন্যদিকে, মার্কেটে ওই আলোচনা বাড়ছে যে বিনিয়োগকারী ও রিটেইল ট্রেডাররা সম্প্রতি ব্যাপকভাবে বিটকয়েন বিক্রি করায় এটির দরপতনের চূড়ান্ত লেভেলের গঠনের সংকেত পাওয়া যাচ্ছে। যখন আতংকিত রিটেইল বিনিয়োগকারীরা তাদের অ্যাসেটগুলো একযোগে বিক্রি করে দেয়, তখন তা নির্দেশ করে যে মার্কেটে নিরাশাবাদী মনোভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সাধারণত এমন সময়—যখন মার্কেট সেন্টিমেন্ট সবচেয়ে নিম্নস্তরে থাকে এবং দুর্বল ট্রেডাররা মার্কেট থেকে বেরিয়ে যায়—সেখান থেকেই পরবর্তী পুনরুদ্ধারের ভিত্তি গড়া শুরু হয়। মার্কেটের বিভিন্ন সাইকেলে এই ধরনের পরিস্থিতি বহুবার দেখা গেছে, যা ইঙ্গিত দেয় যে ছোট বিনিয়োগকারীদের প্রবণতা প্রায়শই বিপরীতমুখী সংকেত হিসেবে কাজ করে।
"ফিয়ার অ্যান্ড গ্রিড" সূচকের প্রতিবেদন থেকেও এই তত্ত্বের নিশ্চয়তা প্রদান করে। মার্কেটের বুলিশ প্রবণতার সময় রিটেইল বিনিয়োগকারীরা ব্যাপকভাবে উচ্ছ্বসিত হয়ে বিটকয়েনের মূল্য সর্বোচ্চ লেভেলে থাকার সময় এটি কেনার প্রবণতা প্রদর্শন করে, আর মার্কেটের বিয়ারিশ প্রবণতার সময় আতংকের প্রভাবে তারা মূল্য নিম্ন লেভেলে থাকা অবস্থায়ই বিক্রি করে দেয়। এমন বিনিয়োগকারীরা মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার মানে হলো সবচেয়ে আবেগপ্রবণ ও কম তথ্যের উপর নির্ভর করা অংশটি ইতোমধ্যে তাদের পজিশনগুলো ক্লোজ দিয়েছে, যা ধৈর্যশীল ও দূরদৃষ্টিসম্পন্ন বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পথ সুগম করে।
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দৈনিক কৌশল অনুযায়ী, আমি বিটকয়েন ও ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য পুলব্যাকের সময় আমি ট্রেডিং কার্যক্রম চালিয়ে যাব, আশা করছি দীর্ঘমেয়াদে মার্কেটে বিদ্যমান বুলিশ প্রবণতা বজায় থাকবে।
নিচে স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল ও শর্তাবলীর সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হল।
বিটকয়েন
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $69,700-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $68,800-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $69,700-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি $68,100 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,800 ও $69,100-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $67,300-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $68,100-এর লেভেলে পৌঁছালে আমি এটি বিক্রি করব। মূল্য $67,300-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি $68,800 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েন বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $68,100 এবং $67,300-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
ইথেরিয়াম
বাই সিগন্যাল
পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $2,025-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,989-এর লেভেলে পৌঁছালে আমি এটি কিনব। মূল্য $2,025-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি $1,969 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম কেনার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,989 এবং $2,025-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
সেল সিগন্যাল
পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,939-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,969-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়াম বিক্রি করব। মূল্য $1,939 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং বাউন্সের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-দিনের মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।
পরিকল্পনা 2: যদি মূল্য $1,989-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়াম বিক্রির আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,969 এবং $1,939-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।