আরও দেখুন
যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের ওপরে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 153.17-এর লেভেল টেস্ট করেছিল—যা ডলার কেনার জন্য একটি সঠিক এন্ট্রি পয়েন্ট হিসেবে নিশ্চিত করেছে। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 153.65-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পেয়েছে।
উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশ সত্ত্বেও, ফেডারেল রিজার্ভের প্রতিনিধিদের আরও সতর্ক মন্তব্যের কারণে স্বল্পমেয়াদে মার্কিন মুদ্রার ওপর চাপ সৃষ্টি হয়েছে। ফেডারেল ওপেন মার্কেট কমিটির সদস্য অস্টান গুলসবি মন্তব্য করেছে যে যদি মুদ্রাস্ফীতির হার ধারাবাহিকভাবে কমতে থাকে তাহলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সক্রিয়ভাবে সুদের হার হ্রাসের জন্য প্রস্তুত থাকবে—এ ধরনের বক্তব্য ডলারের ওপর তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলেছে। ট্রেডাররা এই মন্তব্যকে এমন ইঙ্গিত হিসেবে গ্রহণ করেছে যে যদি মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে দ্রুতগতিতে হ্রাস পায় তাহলে ফেড দীর্ঘসময় ধরে সুদের হার উচ্চস্তরে বজায় রাখার পরিকল্পনা করছে না। আগাম ভিত্তিতে মুদ্রানীতি নমনীয় করার ইঙ্গিত দিয়ে গুলসবি আসলে বিনিয়োগকারীদের ডলারভিত্তিক অ্যাসেটের আকর্ষণীয়তা পুনর্মূল্যায়ন করার কারণ দিয়েছেন—বিশেষত জাপানি ইয়েনের বিপরীতে।
আজ জাপানে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গে বলা যায় জানুয়ারির বাণিজ্য উদ্বৃত্ত সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল তীব্রভাবে ইয়েন ক্রয়ের প্ররোচনা সৃষ্টি করেনি। বাণিজ্য উদ্বৃত্তের ইতিবাচক ফলাফল অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি ছিল, যা মূলত ইয়েনের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাকে উদ্দীপিত করতে পারত, তবুও ইয়েনের মূল্যে কেবল সামান্য প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়েছে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি গুরুত্ব দেব।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 153.93-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 153.61-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 153.93-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য দরপতনের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 153.43-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 153.61 ও 153.93-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 153.43-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 153.12-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। যতটা সম্ভব উচ্চ লেভেলে থাকা অবস্থায় এই পেয়ার বিক্রি করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 153.61-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 153.43 এবং 153.12-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।