empty
 
 
05.03.2026 10:00 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৫ মার্চ। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি সবেমাত্র শূন্যের উপরের দিকে ওঠা শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1629-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরো ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য 25 পিপস বৃদ্ধি পায়।

সম্প্রতি প্রকাশিত ADP প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে প্রত্যাশার তুলনায় বেশি কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে; তবু মার্কিন ডলারের দর তীব্রভাবে বৃদ্ধি পায়নি। ইতিবাচক ফলাফলের প্রতি মার্কিন কারেন্সির নমনীয় প্রতিক্রিয়া বিবেচনা করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যেই এই বিষয়টি মূল্যায়ন করে ফেলেছে বা আরো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক ও ভূ-রাজনৈতিক ঘটনাগুলোর প্রত্যাশায় রয়েছে। মার্কেটে ধারণা বিরাজ করছে এই প্রতিবেদনের ইতিবাচক দিকগুলো বেশিরভাগ ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে। বিনিয়োগকারীরা সম্ভবত মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধসহ অন্যান্য প্রধান সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ওপর মনোযোগ কেন্দ্রীভূত করছেন।

আজ সকালে ইউরোজোনের জানুয়ারির খুচরা বিক্রয় সূচক সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এই পরিসংখ্যানগুলো ভোক্তা চাহিদা ও অঞ্চলটির সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ সূচক। ইতিবাচক ফলাফল অর্থনৈতিক কার্যক্রম পুনরুদ্ধার ও পরবর্তীতে প্রবৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। সেইসাথে, বুন্ডেসব্যাঙ্কের প্রধান জোয়াখিম নাগেলের বক্তব্যের দিকেও ট্রেডাররা ঘনিষ্ঠভাবে মনোযোগ দেবে। জার্মানি ও ইউরোজোনের বর্তমান আর্থিক পরিস্থিতি নিয়ে তাঁর বক্তব্য এবং ভবিষ্যতে ইসিবির যেকোনো সম্ভাব্য পদক্ষেপ সংক্রান্ত দৃষ্টিভঙ্গি মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। বিশেষ করে বিনিয়োগকারীরা সুদের হার সংক্রান্ত ভবিষ্যৎ আর্থিক নীতিমালার ইঙ্গিত পাওয়ার জন্য তাঁর বক্তব্য সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করবে।

ইসিবির আর্থিক নীতিমালা সংক্রান্ত বৈঠকের কার্যবিবরণী সম্ভবত মার্কেটে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে না, কারণ ইসিবি সাম্প্রতিক বৈঠকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেনি।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1660-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1620-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1660-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ খুচরা বিক্রয় সূচক তীব্রভাবে বৃদ্ধি পেলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1595-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1620 এবং 1.1660-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1595-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1553-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ যেকোনো মুহূর্তে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1620-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1595 এবং 1.1553-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.