empty
 
 
07.04.2026 09:05 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৭ এপ্রিল। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের নিচের দিকে নামতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1547 লেভেল টেস্ট করেছিল—যা ইউরো বিক্রির জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলস্বরূপ এই পেয়ারের মূল্য মাত্র 10 পিপস কমেছে।

গতকালের ট্রেডিংয়ে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি পরিলক্ষিত হয়। এই উত্থান সরাসরি যুক্তরাষ্ট্রের পরিষেবা খাতের PMI সূচকের ফলাফলের প্রভাবে ঘটেছে। সূচকটির ফলাফল অনায়াসে 54.0 পয়েন্ট অতিক্রম করায় সেটি এই খাতের স্থিতিশীলতা ও সক্রিয় বিকাশের স্পষ্ট সংকেত দেয়। ফিন্যান্সিয়াল মার্কেটের ট্রেডাররা দেরি না করে এই ইতিবাচক সংবাদের প্রতি প্রতিক্রিয়া দেখায়। ট্রেডাররা এই প্রতিবেদনের শক্তিশালী ফলাফলকে মার্কিন অর্থনীতির স্থিতিশীলতার প্রমাণ হিসেবে ব্যাখ্যা করে মার্কিন ডলারে বিনিয়োগ বাড়িয়েছে, ফলে মার্কিন ডলারের চাহিদা বেড়েছে এবং প্রধান কারেন্সিগুলোর বিপরীতে মার্কিন ডলারের দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।

আজ দিনের প্রথমার্ধে মার্কেটের ট্রেডাররা ইউরোজোন থেকে প্রকাশিতব্য গুরুত্বপূর্ণ সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদনের ওপর দৃষ্টিপাত করবে। বিশেষভাবে পরিষেবা খাতের ব্যাবসায়িক কার্যক্রম সম্পর্কিত সূচকগুলোর ফলাফল আগ্রহ আকর্ষণ করবে। এই প্রতিবেদনের ফলাফল বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিশীলতা মূল্যায়ন করতে এবং পূর্ববর্তী ইতিবাচক প্রবণতা অব্যাহত আছে কি না তা নির্ধারণ করতে সহায়ক হবে। পাশাপাশি বিনিয়োগকারীরা Sentix থেকে প্রকাশিতব্য বিনিয়োগকারীদের আস্থা সূচকের দিকেও নজর রাখবে, যা ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিনিয়োগকারীদের প্রত্যাশা প্রতিফলিত করে। এই তিনটি প্রতিবেদনের ফলাফল তথ্যভিত্তিক বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রয়োজনীয় পূর্ণাঙ্গ ধারণা প্রদান করবে।

দৈনিক কৌশল হিসেবে আমি মূলত বাই সিগন্যালের পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1568-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1544-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1568-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ ইউরোর তীব্র মূল্য বৃদ্ধির সম্ভাবনা নেই বললেই চলে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1529-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1544 এবং 1.1568-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1529-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1507-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। মধ্যপ্রাচ্য পরিস্থিতির অবনতি হলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1544-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1529 এবং 1.1507-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.