আরও দেখুন
বৃহস্পতিবারও EUR/USD পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা বজায় রাখার প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছে, তবে একইসাথে এই ঊর্ধ্বমুখী প্রবণতাটিকে সহায়তা এবং থামানোর জন্য উভয় ধরনের কারণই উপস্থিত ছিল। একদিকে মার্কেটের ট্রেডাররা এখনও মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাব্য সমাপ্তি নিয়ে আশাবাদী। অন্যদিকে সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং বুধবারের যুদ্ধবিরতি এক কথায় একদিনও টেকেনি। গতকাল চতুর্থ প্রান্তিকের জিডিপি প্রতিবেদনের হতাশাজনক ফলাফল প্রকাশিত হয়েছে, যা মার্কিন ডলারের দরপতন প্ররোচিত করা উচিত ছিল। তবুও গত দু'মাস ধরে মার্কেটের ট্রেডাররা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে। ফলে ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে আবারও এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, তবে যদি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের দিকে না গড়ায় এবং স্থায়ী শান্তির দিকে পদক্ষেপ না নেয়া হয়, তাহলে আগেরগুলোর মতোই এই ঊর্ধ্বমুখী প্রবণতাও দ্রুত শেষ হয়ে যেতে পারে।
বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে কেবল একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছে। ইউরোপীয় ট্রেডিং সেশনে এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া ব্রেক করে ঊর্ধ্বমুখী হয়, এরপর এই পেয়ারের মূল্য প্রায় 30-40 পিপস নির্ধারিত দিকেই মুভমেন্ট প্রদর্শন করে। নতুন ট্রেডাররা সহজেই এই 30-40 পিপস লাভ করতে পারতেন, কারণ এই সিগন্যালটি সহজ ও স্পষ্ট ছিল এবং এই পেয়ারের মূল্যের মুভমেন্টও তুলনামূলকভাবে স্পষ্ট ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আবারও এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে, এবং পরবর্তী সকল মুভমেন্ট ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে। তবে মার্কেটের ট্রেডাররা এখনও কেবল মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও আবেগের ওপর ভিত্তি করে ট্রেড করছে। সুতরাং মার্কেটের এই "রোলারকোস্টার" রাইড বা ব্যাপক ওঠানামা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকতে পারে, যেখানে সামষ্টিক, টেকনিক্যাল ও ফান্ডামেন্টাল বিষয়গুলোর গুরুত্ব সীমিত থাকবে। ট্রাম্প ক্রমাগত মার্কিন ডলারের দর বৃদ্ধি বা দরপতন উভয়ই উস্কে দিচ্ছেন।
শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়ার নিচে কনসোলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.1584-1.1591 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে বাউন্স করে, তাহলে লং পজিশন ওপেন করা যাবে, যেখানে মূল্যের 1.1745-1.1754 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267-1.1292, 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। শুক্রবার জার্মানিতে মার্চ মাসের মুদ্রাস্ফীতির দ্বিতীয় অনুমান প্রকাশ করা হবে, তবে এই প্রতিবেদনটি সম্পূর্ণভাবে স্বল্প গুরুত্বসম্পন্ন। যুক্তরাষ্ট্রে "চলতি সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ" মার্চের মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। এই মুহূর্তে মুদ্রাস্ফীতির ফেডের আর্থিক নীতিমালাকে সরাসরি প্রভাবিত করছে, কিন্তু মার্কেটের ট্রেডাররা হয়তো এই প্রতিবেদনটিও উপেক্ষা করতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।