আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করছিল তখন এই পেয়ারের মূল্য 1.1689 লেভেল টেস্ট করেছিল, যা ইউরো ক্রয়ের জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলে এই পেয়ারের মূল্য প্রায় 1.1717 পর্যন্ত বৃদ্ধি পায়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এবং ইসরায়েল ও লেবাননের মধ্যে সংঘাত সমাধানের জন্য আলোচনায় অগ্রগতি সম্পর্কিত সংবাদ ইউরোর ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করে বিনিয়োগকারীরা এখন অনিশ্চয়তা হ্রাসের সুযোগ দেখছেন এবং পূর্বে অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত অ্যাসেটগুলোতে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগ বরাদ্দ করতে পারছেন। বিশ্বব্যাপী প্রধান কারেন্সিগুলোর মধ্যে একটি হিসেবে ইউরো এই বিনিয়োগ পুনঃবণ্টনের সরাসরি সুবিধা পাচ্ছে।
আজ ট্রেডাররা ইউরোজোন থেকে প্রকাশিতভ্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের দিকে নজর রাখবে। বিশেষত জার্মানির ভোক্তা মূল্য সূচকের (CPI) ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ; দেশটিতে উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি পরিলক্ষিত হলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB) কঠোর মুদ্রানীতি প্রণয়ন করতে পারে। পাশাপাশি ইতালির শিল্প উৎপাদন সংক্রান্ত প্রতিবেদনের দিকেও ট্রেডারদের নজরে থাকবে—দেশটির শিল্প উৎপাদন বৃদ্ধি পেলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে, আর আর পতন ঘটলে অর্থনৈতিক মন্দার উদ্বেগ বেড়ে গিয়ে ইউরো ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
দৈনিক হিসেবে আমি পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের দিকে বেশি গুরুত্ব দেব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1721-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1696-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1721-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1676-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1696 এবং 1.1721-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1676-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1649-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1696-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1676 এবং 1.1649-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।