আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.1722 লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছে। এই কারণেই আমি ইউরো কিনিনি।
এতে আশ্চর্যের কিছু নেই যে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব আবারও ফিন্যান্সিয়াল মার্কেটে প্রতিফলিত হয়েছে। মার্কিন ডলারের দর ইউরোর বিপরীতে তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ভূ-রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে ও উত্তেজনার প্রেক্ষাপটে বিনিয়োগকারীরা সাধারণত মার্কিন ডলারে বিনিয়োগ করেন, যেটিকে তারা অধিক নির্ভরযোগ্য সম্পদ হিসেবে মনে করেন।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ব্যর্থ আলোচনার পরে মূল নিরাপত্তা ও স্থিতিশীলতার সংশ্লিষ্ট প্রশ্নগুলো অমীমাংসিত রয়ে গেছে। বিশেষ উদ্বেগের বিষয় হলো বৈশ্বিক জ্বালানি তেল পরিবহনের এক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখনও উন্মুক্ত করার হয়নি; তেহরান এটিকে উন্মুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কার্যক্রম, বিশেষত ইউরেনিয়ামের সমৃদ্ধিকরণ সংক্রান্ত আলোচনার বিশেষ অগ্রগতি হয়নি। ইউরেনিয়াম সংক্রান্ত অমীমাংসিত থাকায় তেহরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ সংক্রান্ত সদিচ্ছার সম্ভাব্যতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এসব অনিশ্চয়তা সামরিক উত্তেজনা বৃদ্ধি ঘটাতে পারে, যার ফলে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে।
আজ দিনের প্রথমার্ধে ইউরোজোন থেকে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না; ফলে ইউরোর ওপর চাপ বজায় থাকার সম্ভাবনা রয়েছে।
দৈনিক কৌশল হিসেবে আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1729-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1698-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1729-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র কারেকশনের অংশ হিসেবে ইউরোর মূল্য বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1683-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1698 ও 1.1729-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1683-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1649-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটলে আজ এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1698-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1683 এবং 1.1649-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।