আরও দেখুন
সোমবার অল্প কয়েকটি সামষ্টিক-অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। ইউরোজোন, জার্মানি এবং যুক্তরাজ্যে তেমন কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কেবল নতুন আবাসন বিক্রয় সম্পর্কিত একটি স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন প্রকাশিত হবে। ফলে সারাদিন জুড়ে ট্রেডারদের প্রতিক্রিয়া জানানোর মতো কিছুই থাকবে না। সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি জানা গেছে যে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, উক্ত প্রস্তাবকে তিনি একেবারেই অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। এ কারণেই ভোররাত থেকেই মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে।
সোমবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছু নেই। মনে রাখতে হবে যে ট্রেডার এখন সবগুলো কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি সংক্রান্ত অবস্থান সম্পর্কে ভালোভাবেই জানে, এবং বর্তমানে ট্রেডাররা মূলত মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করছে। আসন্ন মাসগুলোতে ফেডারেল রিজার্ভের মূল সুদের হারে কোনো পরিবর্তনের প্রত্যাশা নেই, যেখানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতির উন্নতি না হলে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংক অফ ইংল্যান্ড আর্থিক নীতিমালা কাঠোর করতে পারে এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেতে থাকলে ব্যাংক দুইটি আরও দৃঢ় পদক্ষেপ নিতে পারে।
ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হতে শুরু করেছে, তবে দুর্ভাগ্যবশত যা বলা হচ্ছে বাস্তবে তার উল্টোটা। বারংবার বিবৃতি দেয়া হচ্ছে যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছাতে পারে, যার মাধ্যমে সম্পূর্ণভাবে সংঘাত বন্ধ হবে, হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি স্থাপনের শর্তাবলী নির্ধারিত হবে—তবে বাস্তবে সোমবার ও মঙ্গলবার ইরান সংযুক্ত আরব আমিরাতের উপর বোমা হামলা চালিয়েছে, মার্কিন ডেস্ট্রয়ার জাহাজের উপর আঘাত হএনেছে, এবং মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে কয়েকটি ইরানি নৌকা ধ্বংস করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পারস্য উপসাগরে নতুন করে যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর আসে। সোমবার সকালে ট্রাম্প জানিয়েছেন যে তিনি ইরানের নতুন শান্তি প্রস্তাবে সন্তুষ্ট নন।
চলতি সপ্তাহের প্রথম দিনের ট্রেডিংয়ে উভয় কারেন্সি পেয়ারের অপেক্ষাকৃত শান্তভাবে বা মন্থরভাবে ট্রেড করা হতে পারে, কারণ আজ কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই। প্রকৃতপক্ষে, ইউরো ও পাউন্ড উভয়ই কয়েক সপ্তাহ যাবত রেঞ্জভিত্তিক ট্রেডিং প্রদর্শন করছে। আজ ইউরো 1.1745-1.1754 রেঞ্জ থেকে ট্রেড করা যেতে পারে, আর ব্রিটিশ পাউন্ড 1.3587-1.3598 রেঞ্জ থেকে; তবে অস্থিরতার মাত্রা আবারও কম থাকতে পারে। আমরা ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত সম্পর্কিত নতুন খবরের অপেক্ষায় রয়েছি।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।