আরও দেখুন
যখন MACD সূচকটি শূন্যের বেশ ওপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 159.79 লেভেল টেস্ট করেছিল—যা এই পেয়ারের মূল্যের উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে আমি মার্কিন ডলার কিনিনি।
গতকাল যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করেছে এই সংবাদ প্রকাশের পর মার্কিন ডলারের দর বৃদ্ধি পেয়েছে। অঞ্চলভিত্তিক উত্তেজনার আরেকটি পুনরুত্থান দেখে ট্রেডাররা নিরাপদ বিনিয়োগ খুঁজে নিয়েছে এবং এই প্রবণতায় মার্কিন ডলার আবারও অগ্রণী ভূমিকা পালন করেছে।
আজ ফিন্যান্সিয়াল মার্কেটের ট্রেডাররা অধীর আগ্রহে ব্যাংক অফ জাপানের গভর্নর কাজুও উয়েদা বক্তব্যের জন্য অপেক্ষা করছে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে যা দেশটির মুদ্রানীতির ভবিষ্যত দিক, বিশেষ করে সুদের হার সম্পর্কিত নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক কী উদ্যোগ নেবে তা অনুমান করার জন্য বিশ্বজুড়ে বিশ্লেষকরা তাঁর প্রতিটি বক্তব্যের ওপর কড়াভাবে নজর রাখছে।
গত কয়েক মাসে জাপানের মুদ্রাস্ফীতি সূচক ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে নিয়ে অনিশ্চয়তা বিরাজ করেছে। সতর্ক মনোভাবের জন্য পরিচিত গভর্নর উয়েদা সম্ভবত দেশীয় ও বৈশ্বিক উভয় দিক বিবেচনায় রেখে সার্বিক পরিস্থিতির ব্যাপারে সঙ্গতিপূর্ণ মূল্যায়ন উপস্থাপন করবেন। বিশেষ নজর থাকবে তিনি ভবিষ্যতে মুদ্রানীতি আরও কঠোর করার সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট কোনো সংকেত দেবেন কি না তার উপর—কারণ ইয়েনের দর বাড়ানোর প্রয়োজন অনুভূত হচ্ছে এবং কারেন্সি মার্কেট সাম্প্রতিক হস্তক্ষেপ থেকে তেমন ফল লক্ষ্য করা যায়নি।
দৈনিক কৌশলের ক্ষেত্রে আমি প্রধানত পরিকল্পনা 1 ও 2 বাস্তবায়নের উপর বেশি নির্ভর করব।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য 160.35-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.98-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 160.35-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ার ক্রয় করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 159.94-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার কেনার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.98 এবং 160.35-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা #1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.84-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল ব্রেক করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.49-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের বিক্রেতারা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ার বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং সবেমাত্র শূন্যের নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.98-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ার বিক্রি করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.84 এবং 159.49-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।