empty
 
 
05.06.2026 06:09 AM
৫ জুন কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে স্পষ্টভাবে দৃশ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যে EUR/USD পেয়ারের ট্রেডিং অব্যাহত রয়েছে। ট্রেডাররা এখনও এই পেয়ারটি ক্রয় বা বিক্রয়ের জন্য স্পষ্ট কোনো ভিত্তি খুঁজে পাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রে সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করা হচ্ছে, মৌলিক প্রেক্ষাপটের গুরুত্ব কমে গেছে, এবং ট্রেডাররা আরও হুমকি, আলটিমেটাম বা প্রতিশ্রুতির চেয়ে গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক খবর ও ঘটনার অপেক্ষায় রয়েছে। ফলস্বরূপ, প্রায় প্রতিদিন খবর আসছে—তবে গত তিন সপ্তাহ ধরে মার্কেটে কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। তবে বৃহস্পতিবার এর ব্যতিক্রম ছিল। দিনের বেশিরভাগ সময় ট্রেডারদের জন্য কোনো সংবাদ আসেনি—না ভূ-রাজনৈতিক, না মৌলিক (ক্রিস্টিন লাগার্ডের পক্ষ থেকে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা দেয়া হয়নি), এবং না কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদন (জবলেস ক্লেইমস বা খুচরা বিক্রয় সূচকের মতো স্বল্প গুরুত্বসম্পন্ন প্রতিবেদন ব্যতীত)। ফলে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের অবসানের কোনো সম্ভাবনা দেখা যায়নি। আজ এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, তবে এই পেয়ারের মূল্য ফ্ল্যাট রেঞ্জ থেকে বের হয়ে আসবে কিনা সে ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী নই।

This image is no longer relevant

EUR/USD পেয়ারের 5M চার্ট

বৃহস্পতিবার ৫-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। সর্বশেষ সেল সিগন্যালগুলো মঙ্গলবার গঠিত হয়েছিল, যখন এই পেয়ারের মূল্য 1.1655-1.1666 এরিয়া থেকে দুইবার বাউন্স করেছিল।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে প্রায় এক মাস ধরে ইউরোর মূল্যের কারেকশন হচ্ছে এবং তিন সপ্তাহ ধরে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক ট্রেডিং পরিলক্ষিত হচ্ছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে পুনরায় মার্কিন ডলারের মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে, তবুও আমরা দীর্ঘমেয়াদে মার্কিন ডলারের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধির আশা করছি না। বেশিরভাগ ট্রেডার মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট উপেক্ষা করে চলেছে, আর নির্দিষ্ট কিছু ভূ-রাজনৈতিক তথ্যের প্রতি প্রতিক্রিয়া প্রদর্শন করছে।

শুক্রবার, যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া ব্রেক করে নিম্নমুখী হয় তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1527-1.1531 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর যদি এই পেয়ারের মূল্য 1.1584-1.1591 এরিয়া থেকে বাউন্স করে তাহলে লং পজিশন বিবেচনা করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1655-1.1666 এরিয়ার দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

৫-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1354-1.1363, 1.1413, 1.1455-1.1474, 1.1527-1.1531, 1.1584-1.1591, 1.1655-1.1666, 1.1745-1.1754, 1.1830-1.1837, 1.1899-1.1908। শুক্রবার ইউরোজোনে প্রথম প্রান্তিকের জিডিপির তৃতীয় অনুমান প্রকাশ করা হবে, আর যুক্তরাষ্ট্রে নন-ফার্ম পেরোল ও বেকারত্ব হার সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। মার্কিন প্রতিবেদনের গুরুত্ব বেশি এবং সেগুলোর ফলাফল মার্কেটে অস্থিরতা সৃষ্টি করতে পারে—তবে এর মানে এই নয় যে আজই ইউরোর মূল্য ফ্ল্যাট রেঞ্জ থেকে হয়ে যাবে। সাম্প্রতিক মাসগুলোতে ট্রেডাররা আরও বেশি গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলোও উপেক্ষা করেছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.