empty
 
 
30.07.2026 09:03 AM
৩০ জুলাই কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

This image is no longer relevant

বৃহস্পতিবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রকাশনা প্রকাশিত হবে। জার্মানিতে দ্বিতীয় প্রান্তিকের জিডিপি এবং মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশ করা হবে। ইউরোজোনে জিডিপি এবং বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত ভোগ ব্যয় (PCE) মূল্য সূচক এবং দ্বিতীয় প্রান্তিকের জিডিপির প্রতিবেদনের পাশাপাশি মার্কিন জনগণের ব্যক্তিগত ব্যয়/আয় সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হবে। অবশ্যই, জিডিপির প্রতিবেদন ট্রেডারদের সবচেয়ে বেশি মনোযোগ আকর্ষণ করবে; তবে, আমরা জার্মানির মুদ্রাস্ফীতি প্রতিবেদনের দিকে ট্রেডারদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আশা করা হচ্ছে যে জুলাই মাসে দেশটির মুদ্রাস্ফীতি ২.৩% থেকে বেড়ে ২.৭% হবে। সুতরাং, এটা ধরে নেওয়া যেতে পারে যে এই সময়ে ইউরোজোন এবং বিশ্বের অন্যান্য দেশেও মুদ্রাস্ফীতি বাড়বে, কারণ জ্বালানি তেলের দাম আবার বেড়েছে। এতে কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সেপ্টেম্বরে আর্থিক নীতিমালা কঠোর করতে পারে।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

বৃহস্পতিবারের ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ব্যাংক অফ ইংল্যান্ডের বৈঠকটি উল্লেখযোগ্য। যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি কমতে থাকায় ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের তেমন কোনো সম্ভাবনা নেই। এমনকি ব্যাংক অব ইংল্যান্ড ডোভিশ বা নমনীয় অবস্থানও গ্রহণ কোরতে পারে, যার ফলে ব্রিটিশ পাউন্ডের দরপতন হতে পারে। মূলত, সার্বিক পরিস্থিতি অ্যান্ড্রু বেইলির বক্তব্য এবং মনিটারি কমিটির ভোটের ফলাফলের ওপর নির্ভর করবে। গতকাল ফেড যথেষ্ট হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করেনি বলে মার্কিন ডলারের দরপতন হয়েছিল এবং আজ একই কারণে ব্রিটিশ পাউন্ডের দরপতন হতে পারে।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ হতাশাজনক। আরেকবার যুদ্ধবিরতির শর্তাবলী লঙ্ঘিত হয়েছে, সংঘাত আবার শুরু হয়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহ ধরে একে অপরের উপর ব্যাপক বোমাবর্ষণ চালিয়ে যাচ্ছে, সেইসাথে বর্তমানে কোনো আলোচনা হচ্ছে না। হরমুজ প্রণালী বন্ধ রয়েছে, ইয়েমেনের হুথিরা সৌদি আরবের ওপর নৌ অবরোধের ঘোষণা দিয়েছে এবং তেহরান বাব-এল-মান্দেব প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। সময়ের সাথে সাথে পরিস্থিতি কেবল আরও খারাপ হচ্ছে, যার ফলে জ্বালানি তেলের দাম বেড়ে যাচ্ছে।

উপসংহার:

চলতি সপ্তাহের শেষদিকের ট্রেডিংয়ে, 1.1366-1.1474-এর সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারির দিকে ইউরোর মূল্যের মুভমেন্ট অব্যাহত থাকতে পারে। ব্রিটিশ পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে। আজ ইউরো 1.1461-1.1474 এরিয়া থেকে এবং ব্রিটিশ পাউন্ড 1.3319-1.3331 এরিয়া থেকে ট্রেড করা যাবে। দিনভর উভয় কারেন্সি পেয়ারের মূল্যের উচ্চমাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. ট্রেডিংয়ের সময়সূচী: ইউরোপীয় সেশন শুরু থেকে মার্কিন সেশনের মাঝামাঝি সময় পর্যন্ত ট্রেড ওপেন করুন এবং এরপর সকল ট্রেড ম্যানুয়ালি ক্লোজ করে ফেলুন।
  5. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  6. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  7. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.