empty
 
 
07.08.2026 10:35 AM
ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ট্রেডিংয়ের পরামর্শ, ৭ আগস্ট

বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্য একটি সাইডওয়েজ চ্যানেলের মধ্যে অবস্থান করছে, কিন্তু স্পট ইটিএফ-গুলোতে সামান্য বিনিয়োগপ্রবাহ সত্ত্বেও ক্রিপ্টো মার্কেটে আতঙ্ক বিরাজ করছে।

This image is no longer relevant

গতকাল বিটকয়েনভিত্তিক ইটিএফ-এ $244.4 মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রবাহের মাধ্যমে আগস্টের শুরু থেকে চলমান প্রবণতা অব্যাহত রয়েছে, যার ফলে তিন দিনে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে $626 মিলিয়ন ডলারে। এই অর্থের মধ্যে ব্ল্যাকরকের প্রধান ইটিএফ 'আইবিআইটি'-এর অবদান ছিল $196.8 মিলিয়ন ডলার; এর ফলে চালুর পর থেকে এতে মোট বিনিয়োগ প্রবাহের পরিমাণ প্রায় $61 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইথেরিয়ামভিত্তিক ইটিএফ-এও টানা দ্বিতীয় দিনের মতো বিনিয়োগ প্রবাহ দেখা গেছে—যার পরিমাণ $60.86 মিলিয়ন ডলার—এবং এতে দুই দিনের মোট বিনিয়োগ দাঁড়িয়েছে $114.6 মিলিয়ন ডলারে। এক্ষেত্রে একমাত্র উল্লেখযোগ্য ব্যতিক্রম ছিল এক্সআরপি, যেখানে $3.58 মিলিয়ন ডলারের বিনিয়োগ বহিপ্রবাহ পরিলক্ষিত হয়েছে; অন্যদিকে 'হাইপ' আবারও $966,000 ডলারের পরিমিত অথচ স্থিতিশীল বিনিয়োগ প্রবাহ অর্জন করেছে। এছাড়া সোল, লিংক, এইচবার (HBAR), ডজ, এলটিসি, অ্যাভ্যাক্স, ডট এবং বিএনবি-সহ অন্যান্য ক্রিপ্টো অ্যাসেটের ক্ষেত্রে কোনো বিনিয়োগ প্রবাহের দেখা যায়নি।

বর্তমান পরিস্থিতির পরস্পরবিরোধিতা হলো যে, এই মূলধন প্রবাহ ক্রিপ্টো মার্কেটের সামগ্রিক সেন্টিমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বিটকয়েনের মূল্য $64,900-এর উপরে উঠে যাওয়া সত্ত্বেও, 'ফিয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্স'-এর মান আগের দিনের ২৭ থেকে কমে ২৫-এ নেমে এসেছে, যা মার্কেটে 'চরম আতংক' নির্দেশ করে। নিয়ন্ত্রিত তহবিলের মাধ্যমে আসা প্রকৃত বিনিয়োগপ্রবাহ এবং খুচরা ও কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর সামগ্রিক সেন্টিমেন্টের মধ্যে এই পার্থক্যটিই স্পষ্ট করে যে, ট্রেডাররা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছেন এবং মার্কেটের 'বটম' লেভেল এখনও নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়নি।

স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের কৌশল এবং শর্তাবলী নিচে উল্লেখ করা হলো।

বিটকয়েন

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $64,900-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $64,400-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $64,900-এর লেভেলে কাছাকাছি পৌঁছালে আমি লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $64,200 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $64,400 ও $64,900-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: বিটকয়েনের মূল্য $63,800-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $64,200-এর লেভেলে পৌঁছালে আমি শর্ট পজিশন ওপেন করব। মূল্য $63,800-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি বিটকয়েনের শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $64,400 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য ঊর্ধ্বমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোন বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেলে থেকে বিটকয়েনের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $64,200 ও $63,800-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইথেরিয়াম

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,922-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে $1,905-এর লেভেলে পৌঁছালে আমি লং পজিশন ওপেন করব। মূল্য $1,922-এর লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি ইথেরিয়ামের লং পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে শর্ট পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে ক্রয় করার আগে, আমি নিশ্চিত করব যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের নিচে রয়েছে এবং অওসাম অসিলেটর পজিটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি $1,898 লেভেলের ব্রেকআউট হয়ে মূল্য নিম্নমুখী হওয়ার ক্ষেত্রে মার্কেটে কোনো বিয়ারিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের লং পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং মূল্যের $1,905 ও $1,922-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: ইথেরিয়ামের মূল্য $1,880-এর লেভেলে দরপতনের লক্ষ্যে $1,898-এর এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করব। মূল্য $1,880 লেভেলের কাছাকাছি পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করব এবং রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করব। গুরুত্বপূর্ণ! ব্রেকআউটের ক্ষেত্রে বিক্রির আগে নিশ্চিত করুন যে 50-ডে মুভিং এভারেজ বর্তমানে মূল্যের উপরে রয়েছে এবং অওসাম অসিলেটর নেগেটিভ জোনে রয়েছে।

পরিকল্পনা 2: যদি মূল্য $1,905-এর লেভেল ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়ার ফলে মার্কেটে কোনো বুলিশ প্রবণতা সৃষ্টি না হয়, তাহলে সেই লেভেল থেকে ইথেরিয়ামের শর্ট পজিশন ওপেন করার আরেকটি সুযোগ পাওয়া যেতে পারে এবং $1,898 ও $1,880-এর দিকে দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.