আরও দেখুন
সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট দেখা যায়নি। গতকাল কোনো গুরুত্বপূর্ণ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি বা কোনো ফান্ডামেন্টাল ইভেন্টও নির্ধারিত ছিল না। তা সত্ত্বেও, ইউরোর সামান্য দরপতন ঘটেছে। অর্থাৎ, যেসব দিনে মার্কেটে কারেকশন দেখতে পাওয়ার কথা, সেসব দিনেও কোনো কারেকশন হচ্ছে না। ইউরো হয় ক্রমাগত দরপতনের শিকার হচ্ছে, নয়তো বড়জোর একই অবস্থানে স্থিতিশীল থাকছে। আমাদের ধারণা, ট্রেডাররা বর্তমান পরিস্থিতিকে অযৌক্তিক বলে মনে করছেন; কারণ, টানা চার সপ্তাহ ধরে মার্কিন ডলারের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে, তা কেবল ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতি বা অবস্থানের পরিবর্তনের মাধ্যমে পুরোপুরিভাবে ব্যাখ্যা করা কঠিন। এখন খুব সহজেই মার্কিন ডলারের মূল্যের যেকোনো উত্থানকে ফেডারেল রিজার্ভের কঠোর বা হকিশ অবস্থানের ফলাফল হিসেবে চালিয়ে দেওয়া সম্ভব। তাই আমরা এই পেয়ারের ক্ষেত্রে এক ধরণের মোমেন্টামভিত্তিক দরপতন লক্ষ্য করছি, যার ব্যাখ্যা কেবল টেকনিক্যাল বিশ্লেষণের মাধ্যমেই দেওয়া সম্ভব। ডিসেন্ডিং ট্রেন্ডলাইনটি এখনো কার্যকর রয়েছে এবং এই পেয়ারের মূল্য তা অতিক্রম করতে পারছে না। ফলে, নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে।
সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। দিনের বেশিরভাগ সময়জুড়ে এই পেয়ারের মূল্যের সামান্য নিম্নমুখী প্রবণতার সাথে 1.1366–1.1377 এরিয়ার আশেপাশে এক ধরণের সাইডওয়েজ রেঞ্জভিত্তিক মুভমেন্ট পরিলক্ষিত হয়েছে। দিনভর এই পেয়ারের মূল্য ওই এরিয়ার নিচে স্পষ্টভাবে অবস্থান গ্রহণ করতে পারেনি বা স্পষ্ট কোনো রিবাউন্ডও দেখা যায়নি।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে যা এখন পূর্ণাঙ্গ প্রবণতায় রূপ নিয়েছে। সাম্প্রতিক মাসগুলোর ঘটনাপ্রবাহ বিবেচনায়, হঠাৎ করেই ইউরোর ব্যাপক দরপতন ঘটবে—এমনটা আমরা মনে করছি না; তবে ট্রেডাররা এখন মূলত ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা ওপর মনোযোগ দিচ্ছে, যা এখন মার্কিন ডলারের জন্য উল্লেখযোগ্যভাবে অনুকূল হয়ে উঠেছে। মার্কেটের ট্রেডাররা অন্যান্য সকল বিষয় উপেক্ষা করে চলেছে।
মঙ্গলবার, যদি এই পেয়ারের মূল্য 1.1366–1.1377 এরিয়ার নিচে কনসলিডেট করে, তাহলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1267–1.1275-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1366–1.1377 এরিয়ার উপর স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1461–1.1474-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665, 1.1745–1.1754। মঙ্গলবার ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড বক্তব্য রাখবেন এবং শ্রমবাজারের পরিস্থিতির প্রাথমিক নির্দেশক হিসেবে যুক্তরাষ্ট্রে JOLTS থেকে কর্মসংস্থান সৃষ্টি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। তবে লাগার্ডের বক্তব্য বা উক্ত প্রতিবেদনের কোনোটিই মার্কেটে দৃঢ় কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে আমরা মনে করছি না। আজও মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।