আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.3341-এর লেভেল টেস্ট করেছিল, যা পাউন্ডের সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে, এই পেয়ারের মাত্র 10 পিপস দরপতন ঘটেছে।
গতকাল ডলারের বিপরীতে যেসব কারেন্সি দরপতনের শিকার হয়েছে, সেগুলোর মধ্যে পাউন্ডকে সবচেয়ে বেশি স্থিতিশীল মনে হয়েছে। দিনের শুরুতে অন্যান্য কারেন্সি মতোই এটিও চাপের সম্মুখীন হলেও, দিনশেষে এটি বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে। এর মূল কারণ ছিল CBI থেকে প্রকাশিত অক্টোবর মাসের জরিপ; যেখানে দেখা গেছে, খুচরা বিক্রয় সূচক -10-এ দাঁড়িয়েছে—যা সেপ্টেম্বরে -55 ছিল এবং পূর্বাভাস ছিল -47। এই ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং ইঙ্গিত দেয় যে, খুচরা বিক্রেতারা আগের মাসের তুলনায় বিক্রির বিষয়ে অনেক বেশি আশাবাদী। তবে, মূল বিষয় এখনো বাকি। ট্রেডাররা ধারণা করছে, ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকে হয়তো আর্থিক নীতিমালা অপরিবর্তিত থাকবে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের বার্তা এলে মার্কিন ডলারের মূল্যের আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে।
আজকের প্রতিবেদন অনুযায়ী, খুচরা দোকানে পণ্যের দাম প্রত্যাশার চেয়ে বেশি বাড়লেও পাউন্ডের মূল্য অপরিবর্তিত রয়েছে। অক্টোবরের জন্য BRC খুচরা মূল্য সূচক 2.1%-এ দাঁড়িয়েছে, যেখানে অর্থনীতিবিদরা 1.6%-এ পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিলেন (সেপ্টেম্বরে এই হার ছিল 1.4%)। তবে কারেন্সি মার্কেটের ট্রেডাররা এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়নি। এর কারণ বেশ স্পষ্ট: ৫ নভেম্বরের বৈঠকে ব্যাংক অব ইংল্যান্ড কর্তৃক সুদের হার বাড়ানোর বিষয়টি আগেই ট্রেডারদের প্রত্যাশায় অন্তর্ভুক্ত হয়ে গেছে, তাই এর সপক্ষে নতুন কোনো যুক্তি পরিস্থিতিকে আর বদলাতে পারবে না। এর আগে মেগান গ্রিন সুদের হার বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন এবং শুক্রবার প্রকাশিত পিএমআই সূচকে—কম্পোজিট পিএমআই 53.1-এ পৌঁছেছে—যা ব্রিটিশ অর্থনীতির টিকে থাকার সক্ষমতাকে নিশ্চিত করেছে। আজ যুক্তরাজ্য থেকে আর কোনো নতুন প্রতিবেদন প্রকাশের কথা নেই, তাই GBP/USD পেয়ারের মূল্যের পরবর্তী মুভমেন্ট এখন মার্কিন ডলারের ওপরই নির্ভর করছে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3360-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3335-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3360-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ সামান্য কারেকশনের অংশ হিসেবে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3318-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3335 এবং 1.3360-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।
পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3318-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3296-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্ট হওয়ার আশা করছি। আজ নেতিবাচক সংবাদ প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3335-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3318 এবং 1.3296-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।