empty
 
 
11.11.2026 08:29 AM
১১ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

মঙ্গলবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

মঙ্গলবার EUR/USD পেয়ার আবারও দরপতনের শিকার হয়েছে, তবে আগের মতোই এই পেয়ারের মূল্য সাইডওয়েজ চ্যানেলের মধ্যে সীমাবদ্ধ ছিল। আমাদের প্রত্যাশা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি বিষয়ক প্রতিবেদনের ফলাফল মার্কেটে জোরালো প্রতিক্রিয়া সৃষ্টি করলেও, তা EUR/USD পেয়ারের মূল্যকে এই সাইডওয়েজ চ্যানেল থেকে বের করে আনার জন্য যথেষ্ট ছিল না। যুক্তরাষ্ট্রের ভোক্তা মূল্য সূচকের (CPI) প্রতি মার্কেটে সৃষ্টি প্রতিক্রিয়া বেশ অদ্ভুত মনে হয়েছে। একদিকে, মুদ্রাস্ফীতির হার পূর্বাভাসের চেয়ে বেশি হওয়ায় মার্কিন ডলারের দর বৃদ্ধি পাওয়াটা অস্বাভাবিক নয়; কারণ তাত্ত্বিকভাবে, ফেডারেল রিজার্ভের এখন আগের চেয়ে আরও কঠোর বা হকিশ অবস্থান গ্রহণ করার কথা। অন্যদিকে, এটি কেবল একটি মাসিক প্রতিবেদন ছিল। তাছাড়া, মুদ্রাস্ফীতির হার যাই হোক না কেন, ডিসেম্বরে ফেডারেল রিজার্ভ যে মূল সুদহার বাড়াবে, তা আগেই নিশ্চিত ছিল। সুতরাং, ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রাখার প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে। গত এক মাসেরও বেশি সময় ধরে এই পেয়ারের মূল্য পুরোপুরিভাবে সাইডওয়েজ রেঞ্জের মধ্যে অবস্থান করছে এবং দুই মাস ধরে দরপতনের পরও এখনো ইউরোর মূল্যের কোনো উল্লেখযোগ্য কারেকশন দেখা যায়নি।

EUR/USD পেয়ারের 5M চার্ট


This image is no longer relevant

মঙ্গলবার 5-মিনিটের টাইমফ্রেমে, দুটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশন শুরুর ঠিক আগে, এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়া থেকে বাউন্স করে এবং সামান্য বৃদ্ধি পায়। মার্কিন সেশন শুরুর সময়, এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 এরিয়ার নিচে কনসলিডেট বা স্থিতিশীল হয় এবং উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়; এই পরিস্থিতিতে সন্ধ্যার দিকে শর্ট পজিশনটি ম্যানুয়ালি ক্লোজ করে মুনাফা অর্জন করা যেত।

বুধবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে, যা পূর্ণাঙ্গ প্রবণতায় রূপ নিয়েছে, এবং 1.1114 ও 1.1267-এর মধ্যে অবস্থিত একটি সাইডওয়েজ রেঞ্জের মধ্যে ট্রেডিং অব্যাহত আছে; সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি, তবে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

বুধবার, এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 লেভেল থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.1104–1.1114-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1198–1.1218 লেভেলর উপর স্থিতিশীল হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1267–1.1275-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594, 1.1655–1.1665। বুধবার ইউরোজোন বা যুক্তরাষ্ট্র—কোথাও কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না। কেবল জার্মানিতে অক্টোবর মাসের মুদ্রাস্ফীতির দ্বিতীয় প্রাক্কলন প্রকাশিত হবে, যা ট্রেডারদের খুব একটা মনোযোগ আকর্ষণ করবে বলে মনে হয় না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.