empty
 
 
13.11.2026 06:36 AM
১৩ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

প্রায় এক মাস ধরে EUR/USD কারেন্সি পেয়াররের মূল্য একটি নির্দিষ্ট সাইডওয়েজ চ্যানেল মধ্যে থাকার পর, অবশেষে বৃহস্পতিবার মূল্য সেই চ্যানেল থেকে বেরিয়ে এসেছে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, বুধবার এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 এরিয়া ব্রেক করে এবং বৃহস্পতিবার এই এরিয়ার নিচে অবস্থান গ্রহণ করে। সুতরাং, এই ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্ত আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে গণ্য করা যায়—তবে এই মুভমেন্টের এমনভাবে সমাপ্তি ঘটেছে, যা খুব কম মানুষই প্রত্যাশা করেছিল। বুধবার বা বৃহস্পতিবার—এমন কোনো শক্তিশালী মৌলিক কারণ ছিল না, যা এই দরপতনকে যৌক্তিক প্রমাণ করতে পারে। তবে ট্রেডাররা এমন পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে গেছেন, যেখানে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ইউরোর দরপতন ঘটে। অক্টোবরে মার্কিন মুদ্রাস্ফীতির হার প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় মার্কিন ডলারের চাহিদা বেড়েছিল, কারণ এর ফলে ২০২৬–২০২৭ সালে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা আরও কঠোর হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল; তবে বুধবার ও বৃহস্পতিবার নাগাদ মার্কেটের ওপর সেই প্রভাব অনেকটাই প্রতিফলিত হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ক্ষেত্রেও অনুরূপভাবে মুদ্রানীতি হকিশ বা কঠোর হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসা সত্ত্বেও, ইউরোর দরপতন অব্যাহত ছিল।

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে একটি চমৎকার সেল সিগন্যাল গঠিত হয়েছিল, যা ট্রেডাররা কাজে লাগাতে পারতেন। ইউরোপীয় সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 এরিয়া (সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি) নিখুঁতভাবে টেস্ট করে, যার ফলে ট্রেডাররা শর্ট পজিশন ওপেন করার সুযোগ পান। আজও এই কারেন্সি পেয়ারের দরপতন অব্যাহত থাকতে পারে; এমনকি বৃহস্পতিবার সন্ধ্যায় মুনাফা তুলে নিলেও প্রায় 40 পিপস লাভ করা সম্ভব হতো।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে এখনও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠিত হতে শুরু করেছে এবং মনে হচ্ছে ফ্ল্যাট রেঞ্জভিত্তিক মুভমেন্টের সমাপ্তি ঘটেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে। কোনো ধরনের উল্লেখযোগ্য কারেকশন ছাড়াই টানা তিন মাস ধরে ইউরোর দরপতন ঘটছে।

শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 লেভেলের নিচে অবস্থান গ্রহণ করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বজায় রাখতে পারেন, যেখানে মূল্যের 1.1011-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.1104–1.1114 লেভেলের উপর স্থিতিশীল হলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1198–1.1218-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0940–1.0952, 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474, 1.1527–1.1531, 1.1584–1.1594। শুক্রবার ইউরোজোনে তৃতীয় প্রান্তিকের জিডিপির দ্বিতীয় প্রাক্কলন প্রকাশিত হবে এবং যুক্তরাষ্ট্রে প্রডিউসার প্রাইস ইনডেক্স (PPI) বা উৎপাদক মূল্য সূচক প্রকাশিত হবে। বিশেষ করে, মার্কিন উৎপাদক মূল্য সূচকের ফলাফলের প্রভাবে মার্কিন ডলারের দর আরও বেড়ে যেতে পারে, কারণ ট্রেডাররা বর্তমানে মার্কিন ডলার ক্রয়ের জন্য নতুন কোনো অনুঘটকের সন্ধানে রয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.