empty
 
 
16.11.2026 09:03 AM
চ্যাংপেং ঝাও বিটকয়েনের দরপতনের কারণগুলো চিহ্নিত করেছেন

This image is no longer relevant

বিটকয়েন ও ইথেরিয়ামের দরপতন অব্যাহত রয়েছে এবং একের পর এক হতাশাজনক খবর এই নিম্নমুখী প্রবণতাকে আরও ত্বরান্বিত করছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ক্রিপ্টোকারেন্সি জগতে সম্প্রতি পরিলক্ষিত প্রায় সব ঘটনাই নেতিবাচক ছিল। কেন্দ্রীয় ব্যাংকগুলো, বিশেষ করে মার্কিন ফেডারেল রিজার্ভ মুদ্রানীতি আরও কঠোর করে চলেছে। 'ক্ল্যারিটি অ্যাক্ট' বিলটি এখনো আইন প্রণয়ন প্রক্রিয়ার পর্যায়েই আটকে আছে; এর ওপর মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে বিলটি পাস হওয়ার সম্ভাবনা আরও কমে গেছে। তাছাড়া, ঐতিহাসিকভাবেই মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর বিটকয়েনের দরপতন ঘটতে দেখা যায়—ঠিক যেমনটি আমরা এখন প্রত্যক্ষ করছি। দুই সপ্তাহ আগে, বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সে হ্যাকিংয়ের ঘটনা এই নেতিবাচক পরিস্থিতির তালিকায় নতুন মাত্রা যোগ করেছে।

এর পরপরই মার্কিন স্টক মার্কেট ও প্রযুক্তি খাতভিত্তিক স্টকগুলোতে বড় ধরনের ধস নামে—এই ঘটনাটিকে অনেক বিশেষজ্ঞ বিটকয়েনের মূল্যের মুভমেন্টের সাথে নিবিড়ভাবে সম্পর্কিত বলে মনে করেন। এরপর মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এতে মার্কেটে মুদ্রানীতির ব্যাপারে ফেডারেল রিজার্ভ কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশা আরও জোরালো হয়ে ওঠে। পরিস্থিতিকে আরও জটিল করে তোলে এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগের ঘটনা, যার ফলে প্রযুক্তি খাতভিত্তিক স্টক থেকে বিপুল পরিমাণ মূলধন বেরিয়ে যাওয়ার ঘটনা ঘটে। স্টক মার্কেটের এই ধস আবারও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে দরপতন ঘটায়। ফলস্বরূপ, সহজভাবে বলতে গেলে বিটকয়েনের মূল্য বৃদ্ধির জন্য যে মৌলিক ভিত্তি প্রয়োজন, তা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

এদিকে, বাইন্যান্সের প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাও ক্রিপ্টোকারেন্সি মার্কেটে পরিলক্ষিত সাম্প্রতিক ধসের কারণগুলো চিহ্নিত করেছেন। তাঁর মতে, এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে: বিনিয়োগকারীরা হয়তো তাঁদের মূলধন অ্যানথ্রোপিকের আসন্ন আইপিও-এর দিকে সরিয়ে নিচ্ছেন; ক্রিপ্টোভিত্তিক ইটিএফ থেকে মূলধন বেরিয়ে যাচ্ছে; সাইবার নিরাপত্তাগত বিভিন্ন সংকট বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরিয়েছে; যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতির কারণে মুদ্রানীতির ক্ষেত্রে ফেডারেল রিজার্ভ কর্তৃক হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশা আরও জোরালো হয়েছে; মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা লভ্যাংশের হার বেড়ে যাওয়ায় ঝুঁকিপূর্ণ অ্যাসেট থেকে মূলধন বেরিয়ে যাচ্ছে; এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফলের প্রভাবে ক্রিপ্টোকারেন্সি খাতের নিয়ন্ত্রণের ব্যাপারে বিনিয়োগকারীদের আশাবাদ হ্রাস পেয়েছে।

বিটকয়েনের দরপতন ঘটে যাওয়ার পর কারণগুলো তুলে ধরার জন্য জনাব ঝাও-কে ধন্যবাদ, তবে আমরা কিন্তু এক মাস আগেই এই কারণগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছিলাম। যা-ই হোক, দরপতন তো হয়েই গেছে এবং বিটকয়েনের মূল্য আবারও সর্বনিম্ন লেভেলের কাছাকাছি অবস্থান করছে। এই মুহূর্তে বিটকয়েনের দরপতন রোধের থাকার একমাত্র উপায় হলো—দৈনিক টাইমফ্রেমে সাইডওয়েজ রেঞ্জের মধ্যে অবস্থান বজায় রাখা এবং এই রেঞ্জের লোয়ার ব্যান্ডের নিচে নেমে না যাওয়া।

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরুর প্রচেষ্টা পরিলক্ষিত হয়েছিল, কিন্তু সার্বিক মৌলিক প্রেক্ষাপট, স্পট মার্কেটে বিদ্যমান চাহিদা এবং সাম্প্রতিককালে প্রকাশিত সংবাদ এতটাই নেতিবাচক ছিল যে এই প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা বেশ কম বলে মনে হচ্ছে। স্বল্পমেয়াদে, দৈনিক টাইমফ্রেমে বিটকয়েনের দরপতন অব্যাহত থাকতে পারে; যেহেতু বিটকয়েনের ট্রেডিং রেঞ্জের আপার বাউন্ডারির উপরে একটি ডেভিয়েশন গঠিত হয়েছে এবং ইতোমধ্যে তিনটি বিয়ারিশ FVG-এর বিপরীতে বিটকয়েনের মূল্য প্রতিক্রিয়া দেখিয়েছে।

স্বল্পমেয়াদে শর্ট পজিশনের প্রাসঙ্গিকতাই বেশি, যেখানে বিটকয়েনের মূল্যের $60,200 এবং $57,500-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। দৈনিক চার্টে একটি নতুন বিয়ারিশ FVG দেখা গেলে তা ট্রেডারদেরকে শর্ট পজিশনে এন্ট্রির আরেকটি সুযোগ দিতে পারে।

This image is no longer relevant

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে, ইথেরিয়ামের টেকনিক্যাল চিত্রে পরিবর্তন এসেছে। ২০২৬ সালের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ইথেরিয়ামের মূল্যের উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, যা নতুন একটি দীর্ঘমেয়াদী প্রবণতার সূচনা হতে পারে। তবে, বিটকয়েনের মূল্যের বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতা শেষ হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

দৈনিক চার্টে বিটকয়েনের এমন অনেক সেল সিগন্যাল এবং বিয়ারিশ প্যাটার্ন গঠিত হয়েছে, যেকারণে সম্প্রতি বিটকয়েন ব্যাপক দরপতনের শিকার হয়েছে; তাই আমরা ইথেরিয়ামের ক্ষেত্রেও দরপতনের আশঙ্কা করছি। এক্ষেত্রে সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে $1,391 লেভেল বিবেচনা করা যেতে পারে।

দৈনিক ও 4 ঘণ্টার টাইমফ্রেমে যথেষ্ট বিয়ারিশ FVG গঠিত হয়েছে, যা শর্ট পজিশন ওপেন করার জন্য পয়েন্ট অব ইন্টারেস্ট (POI) হিসেবে কাজ করতে পারে। যদি বিটকয়েনের মূল্য দৈনিক চার্টে বিদ্যমান সাইডওয়েজ ট্রেডিং চ্যানেলের লোয়ার ব্যান্ড ব্রেক করে নিচে নামতে ব্যর্থ হয়, কেবল তখনই ইথেরিয়ামের দরপতন থামার আশা করা যেতে পারে।

চার্টের ব্যাখ্যা

CHOCH—চেঞ্জ অব ক্যারেকটার, ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—ফেয়ার ভ্যালু গ্যাপ: প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.