empty
 
 
16.11.2026 10:33 AM
মার্কিন উৎপাদক মূল্য সূচক পূর্বাভাসের চেয়ে কম থাকা সত্ত্বেও ফেড কেন আশ্বস্ত হতে পারছে না

গত শুক্রবার প্রকাশিত মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল ট্রেডারদের সামনে এক মিশ্র চমক নিয়ে এসেছে। অক্টোবরে দেশটির উৎপাদক মূল্য সূচক—অর্থাৎ, পণ্য ও পরিষেবা দোকানের তাকে পৌঁছানোর আগের পর্যায়ের দাম—0.3% বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকরা সূচকটির 0.4% বৃদ্ধির প্রত্যাশা করেছিলেন, যা প্রাথমিকভাবে ইতিবাচক ফলাফল বলেই মনে হয়েছিল।

তবে, এই ফলাফল সার্বিক প্রেক্ষাপটের ভিত্তিতে বিবেচনা করা প্রয়োজন। সেপ্টেম্বরে কারখানা পর্যায়ে মূল্যস্ফীতি 1.4% বৃদ্ধি পেয়েছিল, যার মূল কারণ ছিল পেট্রোলের দাম 20%-এরও বেশি বেড়ে গিয়েছিল। অক্টোবরে জ্বালানির দর কিছুটা কমে আসে—যেমন ডিজেলের দাম 7.9% হ্রাস পায়—এবং ঠিক এই কারণেই মূল্যস্ফীতির সামগ্রিক বৃদ্ধির হার মন্থর হয়ে যায়। সমস্যা হলো, জ্বালানি ছাড়া অন্য সব পণ্যের দাম বাড়তে থাকায় কেবল জ্বালানির ক্ষেত্রেই কিছুটা স্বস্তি দেখা গেছে।

This image is no longer relevant

খাদ্যপণ্যের উৎপাদন মূল্য আগের মাসের তুলনায় 1.3% বেড়েছে, মৌলিক রাসায়নিক পণ্যের দাম 3.9% বৃদ্ধি পেয়েছে এবং পণ্য পরিবহনের ব্যয়ও 3.9% বেড়েছে। কৌতূহলজনক বিষয় হলো, ডিজেলের দাম কমছে, অথচ পণ্য পরিবহন ব্যয় বেড়ে গেছে। আমার দৃষ্টিতে, এটি একটি চমৎকার উদাহরণ যে কীভাবে মুদ্রাস্ফীতি পুরোপুরি বিলুপ্ত না হয়ে বরং উৎস পরিবর্তন করতে পারে।

বার্ষিক ফলাফল আরও বেশি উদ্বেগজনক। উৎপাদনকারী পর্যায়ে পণ্যের দাম আগের বছরের তুলনায় 6.5% বেড়েছে, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ বৃদ্ধির হার। এই তালিকায় থাকা পণ্যগুলোর দাম 10.2% বৃদ্ধি পেয়েছে। বিষয়টি স্পষ্টভাবে বোঝার জন্য বলা যায়, মাসিক ভিত্তিতে মূল্য বৃদ্ধি তুলনামূলকভাবে সামান্য হলেও, বার্ষিক পর্যায়ে এমন উচ্চ মাত্রার বৃদ্ধি গত প্রায় চার বছরের মধ্যে দেখা যায়নি।

যাদের সাথে ফিন্যান্সিয়াল মার্কেটের খুব একটা সম্পর্ক নেই, তাদের কাছেও কেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ? কারণ উৎপাদনের খরচ বেড়ে গেলে শেষ পর্যন্ত তা পণ্যের মূল্যের ওপর প্রভাব ফেলে। গত সপ্তাহে ফেডারেল রিজার্ভের মেরি ডেলি জানিয়েছেন যে, মূল্যস্ফীতি বৃদ্ধির চাপ এখন কেবল শুল্ক বা জ্বালানি তেলের মূল্যের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং কোম্পানিগুলো তাদের ক্রমবর্ধমান খরচের বোঝা ক্রমশ ভোক্তাদের ওপর চাপিয়ে দিচ্ছে। অক্টোবরে মার্কিন ভোক্তা মূল্য সূচক টানা তৃতীয় মাসের মতো পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে, আর উৎপাদক পর্যায়ে পণ্যের মূল্যের সাম্প্রতিক পরিসংখ্যান দেখে এমন কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না যে, এই পরিস্থিতির অবসান ঘটতে চলেছে।

এটি মনে রাখা প্রয়োজন যে, ট্রেডাররা এর আগেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময়ে সেপ্টেম্বরের উৎপাদক মূল্য সূচক (PPI) প্রকাশের পর, মার্কিন ডলার কেবল সাময়িকভাবে কিছুটা সহায়তা পেয়েছিল; কিন্তু ইউরো, পাউন্ড এবং ইয়েনের বিপরীতে অর্জিত মূল্য ধরে রাখতে ব্যর্থ হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি ভিন্ন। ফেডারেল রিজার্ভের সুদের হার এখন 3.75–4.00%-এর মধ্যে রয়েছে এবং ট্রেডাররা ধরে নিচ্ছে যে, ৯ ডিসেম্বর প্রায় নিশ্চিতভাবেই সুদের হার 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি। ফিউচার্স মার্কেটেও জানুয়ারি ও মার্চ মাসে একই ধরনের পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা প্রতিফলিত হচ্ছে।

জ্বালানি তেলের দর থেকে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দর ব্যারেল প্রতি প্রায় $95.70 ছিল, যা অক্টোবরের শেষ দিকে $116.06 ছিল—অর্থাৎ 17%-এরও বেশি দরপতন ঘটেছে। জ্বালানি তেলের এই দরপতন অব্যাহত থাকলে, আগামী মাসগুলোতে মূল্যস্ফীতির ওপর জ্বালানি মূল্যের প্রভাব কিছুটা কমবে। তবে খাদ্যপণ্য, রাসায়নিক দ্রব্য এবং পরিবহন খরচ সরাসরি জ্বালানি তেলের দামের ওপর নির্ভরশীল নয়; তাই কেবল জ্বালানি তেলের দরপতনই ফেডকে আশ্বস্ত করার জন্য যথেষ্ট হবে না।

আমার মতে, পূর্বাভাস অনুযায়ী উৎপাদন মূল্য সূচকের ফলাফল প্রত্যাশার চেয়ে কম হওয়ায় মার্কিন নিয়ন্ত্রক সংস্থার পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। ৯ই ডিসেম্বর সুদের হার বাড়ানোর বিষয়টিই মূল পরিকল্পনা হিসেবে বহাল থাকছে; আর জ্বালানি বহির্ভূত পণ্যের দাম বাড়তে থাকলে বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ঝুঁকিও থেকে যাবে। তাই, ফেডের বৈঠক পর্যন্ত মার্কিন ডলারের চাহিদা অটুট থাকবে বলে আমি মনে করি। অন্যদিকে, EUR/USD এবং GBP/USD পেয়ারের মূল্যের যেকোনো ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও তা সম্ভবত দীর্ঘস্থায়ী হবে না।

EUR/USD-এর বর্তমান টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, বায়ারদের এখন এই পেয়ারের মূল্যের 1.1040 লেভেল অতিক্রম করানোর দিকে মনোযোগ দিতে হবে। তবেই এই পেয়ারের মূল্যের 1.1070-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারবে। সেখান থেকে এই কারেন্সি পেয়ারের মূল্য 1.1100-এর দিকে বৃদ্ধি পেতে পারে, যদিও বড় বিনিয়োগকারীদের সহায়তা ছাড়া এটি করা বেশ কঠিন হবে। যদি এই ট্রেডিং ইনস্ট্রুমেন্টটির দরপতন ঘটে, তবে 1.1005-এর কাছাকাছি থাকা অবস্থায় উল্লেখযোগ্য বায়িং অ্যাক্টিভিটি দেখা যেতে পারে বলে আমার ধারণা। যদি সেখানে কোনো বায়ার সক্রিয় না থাকে, তবে 1.097-এর লেভেলে আবারও দরপতনের জন্য অপেক্ষা করা যেতে পারে, অথবা 1.0945 লেভেল থেকে লং পজিশনে এন্ট্রির বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

GBP/USD-এর বর্তমান টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী, বায়ারদের পাউন্ডের মূল্যকে 1.3220-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করতে হবে। তাহলে এই পেয়ারের মূল্যের 1.3220-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারবে; আরও মূল্য বৃদ্ধি পাওয়াটা বেশ কঠিন হতে পারে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা হিসেবে 1.3245 লেভেল বিবেচনা করা যেতে পারে। যদি যদি এই কারেন্সি পেয়ারের দরপতন ঘটে, তবে মূল্য 1.3190 লেভেলে থাকা অবস্থায় সেলাররা মার্কেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করবে। তারা সফল হলে এবং এই পেয়ারের মূল্য এই রেঞ্জের নিচে নেমে গেলে, তা বুলিশ পজিশনের উল্লেখযোগ্য লিকুইডেশন ঘটাতে পারে। এর ফলে GBP/USD পেয়ারের মূল্য 1.3160 লেভেলের দিকে নেমে যেতে পারে এবং পরবর্তীতে 1.3135 পর্যন্ত আরও দরপতনের সম্ভাবনা তৈরি হতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.