empty
 
 
17.11.2026 08:36 AM
১৭ নভেম্বর কোন ইভেন্টগুলোর উপর মনোযোগ দেওয়া উচিত? নতুন ট্রেডারদের জন্য ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ

সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের বিশ্লেষণ:

This image is no longer relevant

মঙ্গলবার বেশ কয়েকটি সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। উদাহরণস্বরূপ, যুক্তরাজ্যে বেকারত্ব ও মজুরি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে; জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নে ZEW ইকোনোমিক সেন্টিমেন্ট ইনডেক্স প্রকাশিত হবে; এবং যুক্তরাষ্ট্রে ADP থেকে সাপ্তাহিক কর্মসংস্থান প্রতিবেদন, শিল্প উৎপাদন ও খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। এই প্রতিবেদনগুলোর গুরুত্ব মাঝারি পর্যায়ের। এর মানে এগুলোর ফলাফল সংশ্লিষ্ট কারেন্সির মূল্যের মুভমেন্টের ওপর কেবল তখনই প্রভাব ফেলতে পারে, যদি প্রকাশিত ফলাফল পূর্বাভাস থেকে উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয়। সামগ্রিকভাবে, মার্কেটে এখন কেবল মার্কিন ডলার ক্রয়ের প্রবণতাই দেখা যাচ্ছে—এই প্রতিবেদনগুলোর প্রভাবে পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করছি না।

ফান্ডামেন্টাল ইভেন্টের বিশ্লেষণ:

This image is no longer relevant

মঙ্গলবার গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল ইভেন্টগুলোর মধ্যে ফেডারেল রিজার্ভের কর্মকর্তা বেথ হ্যাম্যাক, জন উইলিয়ামস, ক্রিস্টোফার ওয়ালার এবং আলবার্তো মুসালেমের বক্তব্য অনুষ্ঠিত। এই কর্মকর্তাদের কেউ যদি সুদের হার বাড়ানোর ক্ষেত্রে আরও কঠোর বা দীর্ঘমেয়াদী পদক্ষেপের ইঙ্গিত দেন, তবে তা মার্কেটে মার্কিন ডলার ক্রয়ের নতুন কারণ হয়ে বিবেচিত হতে পারে। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ফিলিপ লেন বক্তব্য রাখবেন; তবে তিনি যদি মুদ্রানীতি আরও কঠোর করার প্রতিশ্রুতিও দেন, তবুও তার বক্তব্যের প্রভাবে ইউরোর দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। বর্তমানে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতিমালার প্রতি ট্রেডারদের মধ্যে খুবই সামান্য আগ্রহ বিরাজ করছে।

ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এখনও বেশ প্রতিকূল রয়ে গেছে, যদিও সাম্প্রতিক সপ্তাহগুলোতে কিছুটা ইতিবাচক পরিস্থিতি দেখা যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা চলছে না, অন্যদিকে, নির্বাচনে নিজ দলের শোচনীয় পরাজয়ের পর ইরানের বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেয়া হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প এখনও নিশ্চিত নন বলে মনে হচ্ছে। ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছে যে, তারা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অবসানের দাবি জানাবেন। এর জবাবে ট্রাম্প বলেছেন, "আমি যখন চাইব, তখনই যুদ্ধ শেষ হবে।" তা সত্ত্বেও, কংগ্রেসের পূর্ণ সমর্থন ছাড়া মার্কিন প্রেসিডেন্টের পক্ষে যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হবে। সম্প্রতি ট্রাম্প বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো চুক্তির প্রয়োজন নেই... সংকট সমাধানের কিছু সম্ভাবনা রয়েছে, তবে ভূ-রাজনৈতিক পরিস্থিতি এখনও অনেকাংশেই অনিশ্চিত।

উপসংহার:

চলতি সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে মার্কেটে স্বল্প মাত্রার অস্থিরতা দেখা যেতে পারে। ইউরোর মূল্য সাইডওয়েজ চ্যানেল থেকে বেরিয়ে এসেছে এবং এটির দরপতন অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ব্রিটিশ পাউন্ডের এমন এক লেভেলে পৌঁছেছে, যা অতিক্রম করা বেশ কঠিন হবে। সোমবার EUR/USD কারেন্সি পেয়ার 1.1011 লেভেল থেকে এবং GBP/USD কারেন্সি পেয়ারের ক্ষেত্রে 1.3175–1.3180 এরিয়া থেকে ট্রেড করা যেতে পারে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.