empty
 
 
17.11.2026 10:34 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৭ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের নিচের দিকে নামতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1006-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর সেল পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মাত্র 12 পিপস দরপতন ঘটেছে।

সোমবার ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের মধ্যে বেথ হ্যাম্যাক সবচেয়ে উল্লেখযোগ্য মন্তব্যটি করেছেন। ৫ নভেম্বর জুরিখে তিনি জানিয়েছিলেন যে, তিনি বড় পদক্ষেপের পরিবর্তে ছোট ছোট এবং ঘন ঘন সমন্বয়ের পথ বেশি পছন্দ করেন। তবে এবার তিনি স্পষ্টভাবে বলেছেন, যদি উচ্চমাত্রার মুদ্রাস্ফীতি স্থায়ী রূপ নেয়, তবে ফেডারেল রিজার্ভকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে এবং সুদের হার আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে হবে। উল্লেখ্য, হ্যাম্যাক অক্টোবরে সুদের হার বাড়ানোর পক্ষে ভোট দিয়েছিলেন; অর্থাৎ, তাঁর অবস্থান বজায় থাকলেও এখন তাঁর বক্তব্যে কঠোর মনোভাব পরিলক্ষিত হচ্ছে। গতকাল ইউরোজোনে প্রকাশিত প্রতিবেদনের ফলাফল সার্বিক পরিস্থিতির উন্নতিতে কোনো সহায়তা করেনি। আগস্ট মাসে ইউরোজোনের শিল্প উৎপাদন 0.5% হ্রাস পেয়েছে, আর সেপ্টেম্বর মাসে তা 0.3% বৃদ্ধির পূর্বাভাসের বিপরীতে মাত্র 0.2% বেড়েছে। এছাড়া, আগের মাসের তুলনায় বার্ষিক ভিত্তিতে শিল্প উৎপাদনের হার 1.5% হ্রাস পেয়েছে, যা আগের মাসে ছিল 1.1% হ্রাস পেয়েছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রে 'এম্পায়ার স্টেট ইনডেক্স' 7.80-এ নেমে এসেছে, যেখানে 17.60-এ পৌঁছানোর পূর্বাভাস দেয়া হয়েছিল এবং অক্টোবরে সূচকটি 25.50-এ ছিল। তবে এই দুর্বল ফলাফল মার্কিন ডলারের ঊর্ধ্বমুখী প্রবণতাকে বাধাগ্রস্ত করতে পারেনি।

আজ ইউরোজোন এবং জার্মানিতে প্রকাশিতব্য ZEW সূচকগুলোর ফলাফল অক্টোবরের ফলাফল সাথে তুলনা করে দেখা উচিত। গতমাসে ইউরোজোনের সেন্টিমেন্ট সূচকটি 25.8 থেকে কমে 18.5-এ নেমে এসেছিল, যেখানে পূর্বাভাস ছিল 24.2; এর প্রতিক্রিয়ায় ইউরোর দরপতন ঘটেছে। জার্মানির ক্ষেত্রে এক্সপেকটেশন সূচক 28.1 ছিল এবং কারেন্ট সিচুয়েশন সূচক -35.9 ছিল। বিশ্লেষকরা এখন ইউরোজোনের সূচক 19.1 এবং জার্মানির জন্য 28.8-এ পৌঁছানোর—অর্থাৎ সামান্য বৃদ্ধির পূর্বাভাস দিচ্ছেন, আর কারেন্ট সিচুয়েশন সংক্রান্ত সূচকটি -35.0 হতে পারে বলে ধারণা করা হচ্ছে—যা উল্লেখযোগ্য কোনো পুনরুদ্ধারের ইঙ্গিত দেয় না। আমার মতে, যদি ZEW সূচকের ফলাফল পূর্বাভাসের চেয়ে নেতিবাচক হয়, তবে ইউরোর ওপর চাপ দ্রুত ফিরে আসবে এবং ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে ইউরোর মূল্যের টেকসই পুনরুদ্ধারের আশা করা কঠিন হয়ে পড়বে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1035-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1015-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1035-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1002-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1015 এবং 1.1035-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1002-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.0981-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1015-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1002 এবং 1.0981-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.