empty
 
 
17.11.2026 10:49 AM
GBP/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ১৭ নভেম্বর

ব্রিটিশ পাউন্ডের ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.3185-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, আমি পাউন্ডের সেল পজিশন ওপেন করিনি। 1.3185-এর লেভেলের দ্বিতীয় টেস্টের ক্ষেত্রে বাই সিগন্যালের পরিকল্পনা 2 বাস্তবায়নের সুযোগ পাওয়া যায়, ফলে পাউন্ডের মূল্য 10 পিপস বৃদ্ধি পায়, এবং আর কোনো মুভমেন্ট দেখা যায়নি।

গতকাল কেভিন ওয়ার্শ শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সম্ভাব্য অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন, তিনি সুদের হারের বিষয়ে কিছুই বলেননি; অন্যদিকে হ্যাম্যাক, ওয়ালার, শ্মিড এবং ডেলি মুদ্রানীতির ক্ষেত্রে আরও কঠোর অবস্থানের পক্ষে মত দিয়েছেন। ট্রেডাররা এখন ৯ ডিসেম্বরের বৈঠকে ফেডারেল রিজার্ভ কর্তৃক সুদের হার বৃদ্ধির প্রত্যাশা করছে। এখন মূল বিতর্কটি হলো সুদের হার বাড়ানোর মাত্রা নিয়ে (25 নাকি 50 বেসিস পয়েন্ট), সুদের হার বাড়ানো হবে কি না—তা নিয়ে নয়।

আজ যুক্তরাজ্যের শ্রমবাজার সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল পাউন্ডের মূল্যের মুভমেন্ট নির্ধারণ করে দেবে। প্রেক্ষাপট বোঝার জন্য আগের প্রতিবেদনের ফলাফলের সাথে তুলনা করা যাক: তখন বেকারত্বের হার 4.7% ছিল (পূর্বাভাস ছিল 4.9%), গড় আয় বেড়ে 3.7%-এ পৌঁছেছিল এবং নতুন বেকার ভাতার আবেদনের সংখ্যা ছিল 30.3 হাজার (পূর্বাভাস ছিল 19.4 হাজার) — আর এইরূপ ফলাফলের ভিত্তিতে ব্রিটিশ পাউন্ডের মূল্য বেড়েছিল। অর্থনীতিবিদদের বর্তমান পূর্বাভাস অনুযায়ী, বেকারত্বের হার 4.7%-এই অপরিবর্তিত থাকবে, বোনাস বাদে গড় আয়ের প্রবৃদ্ধি কমে 3.5%-এ নেমে আসবে এবং বেকার ভাতার আবেদনের সংখ্যা কমে 25.4 হাজারে দাঁড়াবে। অর্থাৎ, কেবল বেকার ভাতার আবেদনের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, অন্যদিকে মজুরি বৃদ্ধির হার কিছুটা মন্থর হয়ে আসছে — আর এই মজুরি সংক্রান্ত সূচকটির ওপরই ব্যাংক অফ ইংল্যান্ড সবচেয়ে বেশি নজর রাখে। মনে রাখা প্রয়োজন, ৫ নভেম্বর বেইলি জানিয়েছিলেন যে ডিসেম্বরে সুদের হার পরিবর্তনের সম্ভাবনা প্রায় ৫০/৫০; আর মজুরি সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল এই পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারে। মজুরি বৃদ্ধির হার কমে 3.5%-এ নেমে এলে তা সুদের হার বাড়ানোর যৌক্তিকতাকে দুর্বল করবে; আবার যদি এই হার পূর্বাভাসের চেয়ে বেশি হয়, তবে সুদের হার বাড়ানোর সম্ভাবনা পুনরায় জোরালো হয়ে উঠবে। আমার মতে, মজুরি বৃদ্ধির হার দুর্বল থাকলে ব্রিটিশ পাউন্ডের মূল্যের মুভমেন্ট মার্কিন ডলারের ওপর নির্ভরশীল হয়ে থাকবে এবং GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ সীমিত হয়ে যাবে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3229-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.3203-এর (চার্টে হালকা সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি পাউন্ডের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। মূল্য প্রায় 1.3229-এর লেভেলের আশেপাশে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি, উল্লিখিত লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং জিরো লাইনের উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3188-এর লেভেল টেস্টের ক্ষেত্রেও আমি আজ পাউন্ডের লং পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। 1.3203 এবং 1.3229-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ পাউন্ডের মূল্য 1.3188-এর (চার্টে লাল লাইন) লেভেল অতিক্রম করে নিচের দিকে নামলে আমি পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা GBP/USD-এর দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.3165-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, এই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস মুভমেন্টের আশা করছি। আজ আসন্ন প্রতিবেদনের নেতিবাচক ফলাফল প্রকাশিত হলে পাউন্ডের উপর চাপ ফিরে আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের সেল পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এটির নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.3203-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ পাউন্ডের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী দিকে নিয়ে যাবে। 1.3188 এবং 1.3165-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করা যেতে পারে।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.