empty
 
 
20.11.2026 06:12 AM
২০ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

বৃহস্পতিবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

বৃহস্পতিবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য সাম্প্রতিক সর্বনিম্ন লেভেল থেকে কিছুটা ঘুরে দাঁড়াতে সক্ষম হলেও, সামগ্রিকভাবে নাজুক পরিস্থিতির তেমন কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। মূলত, গত দেড় বছরের মধ্যে ইউরো সবচেয়ে বেশি দরপতনের শিকার হয়েছে এবং পরিস্থিতির উন্নতির কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। কোনো স্পষ্ট কারণ ছাড়াই ইউরোর দরপতন অব্যাহত রয়েছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতি, ভূ-রাজনৈতিক পরিস্থিতির উন্নতি, ইউরোজোনে প্রকাশিত প্রতিবেদনের ইতিবাচক ফলাফল এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদন নেতিবাচক ফলাফল—এসবই ট্রেডাররা উপেক্ষা করে চলেছে। ফলে, মূলত স্পেকুলেটরদের কর্মকাণ্ডের কারণে ইউরো যেন অবাধে দরপতনের শিকার হচ্ছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র বা ইউরোজোন—কোথাও থেকেই কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন না আসায়, সারাদিন মার্কেটে প্রতিক্রিয়া সৃষ্টির মতো কোনো উপলক্ষ ছিল না। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ফেডারেল রিজার্ভ—উভয়ই মুদ্রানীতির ক্ষেত্রে কঠোর অবস্থানে অটল রয়েছে এবং উভয় কেন্দ্রীয় ব্যাংকই ডিসেম্বরে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে এই বিষয়টিও ইউরোকে কোনো সহায়তা জোগাতে পারছে না।

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে, দুটি চমৎকার ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। এশিয়ান সেশনের সময়, এই কারেন্সি পেয়ারের মূল্য 1.0952 লেভেল থেকে নিখুঁতভাবে রিবাউন্ড করে এবং ইউরোপীয় সেশনের সময় 1.1011 লেভেল পর্যন্ত উঠে আসে; এরপর সেখান থেকেই আবার বিপরীত দিকে মোড় নেয়। ফলে, নতুন ট্রেডাররা প্রথমে লং পজিশন এবং পরবর্তীতে শর্ট পজিশন ওপেন করার সুযোগ পেয়েছিল। উভয় ট্রেডই লাভজনক ছিল।

শুক্রবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে EUR/USD পেয়ারের মূল্যের তিন মাসব্যাপী বিদ্যমান নিম্নমুখী প্রবণতা আবারও শুরু হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউরোর মূল্যের কার্যকর কোনো কারেকশন হতে দেখা যায়নি। গত কয়েক মাসের সার্বিক প্রেক্ষাপট অনুযায়ী, এভাবে ইউরোর দরপতন হওয়ার কথা ছিল না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর পক্ষে বিদ্যমান অনেক ইতিবাচক মৌলিক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 লেভেলের নিচে কনসলিডেট বা স্থিতিশীল অবস্থান গ্রহণ করলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করতে পারেন, যেখানে মূল্যের 1.0888–1.0896-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 লেভেল থেকে রিবাউন্ড করলে লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.1011-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0888–1.0896, 1.0940–1.0952, 1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474। শুক্রবার ইসিবির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড পুনরায় বক্তব্য দেবেন এবং যুক্তরাষ্ট্রে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে কনজিউমার সেন্টিমেন্ট বা ভোক্তা-আস্থা সূচক প্রকাশিত হবে। আমরা লাগার্ডের বক্তব্য ও উক্ত মার্কিন প্রতিবেদনকে স্বল্প গুরুত্বসম্পন্ন হিসেবে বিবেচনা করছি; কারণ বর্তমানে মৌলিক কিংবা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট—কোনোটিই ইউরোর মূল্যের মুভমেন্টের উপর প্রভাব ফেলছে না।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.