আরও দেখুন
সোমবার GBP/USD কারেন্সি পেয়ার আরও একবার প্রত্যাশিতভাবেই দরপতনের শিকার হয়েছে। ইউরোর মতোই, পাউন্ডের এই নতুন দরপতনের পেছনে কোনো মৌলিক প্রেক্ষাপটগত কারণ ছিল না। সকালে যুক্তরাজ্যের নভেম্বর মাসের ব্যবসায়িক কার্যক্রম সংক্রান্ত পিএমআই সূচক প্রকাশিত হয়, তবে পাউন্ডের প্রায় 100 পিপস দরপতনের কারণ হিসেবে কোনোভাবেই এই প্রতিবেদনগুলোকে গণ্য করা যায় না; কারণ সূচকগুলোর ফলাফল সামগ্রিকভাবে বেশ ইতিবাচক ছিল। পাউন্ডের মূল্য যদি 20 পিপসের মতো কমত, তবে তা নিয়ে কোনো প্রশ্ন উঠত না; কিন্তু 100 পিপসের এই বড় দরপতন সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে সঙ্গতিপূর্ণ নয়। বিষয়টি গত সপ্তাহেই স্পষ্ট হয়ে গিয়েছিল, যখন ট্রেডাররা যুক্তরাজ্যের বেকারত্বের হার টানা দ্বিতীয়বার হ্রাস এবং মুদ্রাস্ফীতি আরও বৃদ্ধির মতো বিষয়গুলোকে উপেক্ষা করেছিল। সুতরাং, ইউরোর মতোই পাউন্ডও যেন একপ্রকার অবাধ দরপতনের মধ্য দিয়ে যাচ্ছে। পার্থক্য কেবল এতটুকুই যে, পাউন্ডের মূল্য দুই সপ্তাহ ধরে কমছে, যেখানে ইউরো তিন মাস ধরে ক্রমাগত দরপতনের শিকার হচ্ছে।
সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় সেশনের শুরুর দিকে, এই পেয়ারের মূল্য 1.3096–1.3107 এরিয়া থেকে বাউন্স করলেও সেদিন আর ঊর্ধ্বমুখী হতে পারেনি। এরপর এই পেয়ারের মূল্য 1.3096–1.3107 এরিয়ার নিচে কনসোলিডেট (স্থিতিশীল) হতে থাকে, যা শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। মার্কিন সেশনের সময় এই পেয়ারের মূল্য 1.3043-এর নিচে নেমে যায়। নতুন ট্রেডাররা সন্ধ্যার যেকোনো সময়ে তাদের শর্ট পজিশনগুলো ক্লোজ করে মুনাফা তুলে নিতে পারতেন। সকালের শর্ট ট্রেডটি ব্রেক-ইভেনে ক্লোজ হয়ে যায়।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত হয়েছে এবং কোনো কার্যকর কারেকশন দেখা যাচ্ছে না। হায়ার টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে মার্কেটে প্রায় প্রতিদিনই পাউন্ড বিক্রি করা হচ্ছে। সেইসাথে ট্রেডাররা পাউন্ডের জন্য বিদ্যমান ইতিবাচক বিষয়গুলোর প্রতি আগ্রহী নয় বলে মনে হচ্ছে।
মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.3043 এরিয়া অতিক্রম করে ঊর্ধ্বমুখী হতে ব্যর্থ হলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.2980–1.2993-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3043 লেভেলের উপর কনসলিডেট বা স্থিতিশীল হলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3136-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.2913, 1.2980–1.2993, 1.3043, 1.3136, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, 1.3587–1.3598। মঙ্গলবার যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না—আর এই মুহূর্তে ট্রেডারদের সেগুলোর প্রয়োজন নেই। মৌলিক অর্থনৈতিক সূচক বা সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের তোয়াক্কা না করেই পাউন্ড ও ইউরো—উভয়ই প্রায় প্রতিদিনই ক্রমাগত দরপতনের শিকার হচ্ছে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।