আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ উপরে উঠে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 1.0937-এর লেভেল টেস্ট করেছিল, যা এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করেছিল। এই কারণে, ইউরোর বাই পজিশন ওপেন করিনি এবং সংঘটিত ঊর্ধ্বমুখী মুভমেন্ট কাজে লাগাতে পারিনি।
পূর্ববর্তী দিনগুলোর পরিস্থিতির সাথে তুলনা করলে দেখা যায়, গতকাল ইউরোর মূল্যের যে ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে, তা মূলত জার্মানির অর্থনৈতিক পরিস্থিতির উন্নতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। অক্টোবরে Ifo ব্যবসায়িক পরিস্থিতি সূচক ৯০.১ ছিল; নভেম্বরে তা বেড়ে ৯০.৬-এ দাঁড়িয়েছে, যা ৯০.৫-এর পূর্বাভাসের চেয়ে বেশি। বর্তমান পরিস্থিতির মূল্যায়নে ০.৬ পয়েন্ট যোগ হয়ে তা ৮৯.৪-এ পৌঁছেছে এবং ব্যবসায়িক প্রত্যাশা ৯১.৫ থেকে বেড়ে ৯১.৯ হয়েছে (যদিও ৯২.০-এর পূর্বাভাস ছিল)। এই পরিসংখ্যানগুলো 'ZEW থেকে প্রকাশিত প্রতিবেদনের সাথে সঙ্গতিপূর্ণ—যেখানে ১৭ নভেম্বর জার্মানির অর্থনৈতিক প্রত্যাশা ছিল ৩৫.৬ (পূর্বাভাস ছিল ২৮.৮, আগের মাসে যা ছিল ২৮.১)। এছাড়া ২৩ নভেম্বরের প্রাথমিক পিএমআই সূচকেও জার্মানির পরিষেবা খাতের সূচক ৫৪.০-তে দাঁড়িয়েছে, যা ৫২.৪-এর প্রত্যাশার চেয়ে ইতিবাচক ফলাফল। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
একই সময়ে, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সূচকগুলোর ফলাফল বেশ শক্তিশালী হলেও মার্কিন ডলারের ওপর তার কোনো প্রভাব পড়েনি। 'কনফারেন্স বোর্ড'-এর ভোক্তা আস্থা সূচক ১০৩.৩-এ পৌঁছেছে, যেখানে পূর্বাভাস ছিল ৯২.৪। অক্টোবরে এই সূচকটি ৯১.৯ ছিল এবং সেপ্টেম্বরে ছিল ৮৪.২; অর্থাৎ দুই মাসে সূচকটি প্রায় ১৯ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।
আজ প্রকাশিতব্য জার্মানির জিডিপি প্রতিবেদনের ফলাফল থেকে বোঝা যাবে দেশটির অর্থনীতি কতটা স্থিতিশীল রয়েছে। তুলনামূলকভাবে, ৩০ অক্টোবরের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ০.২% (পূর্বাভাস ছিল ০.১%, দ্বিতীয় প্রান্তিকে ছিল ০.৩%)। এছাড়া বার্ষিক ভিত্তিতে প্রবৃদ্ধির হার ছিল ১.২% (প্রত্যাশা ছিল ১.১%, আগের মাসে যা ছিল ১.০%)। সে সময় জিডিপি প্রবৃদ্ধির হার পূর্বাভাসকে ছাড়িয়ে গিয়েছিল, যদিও ২১ অক্টোবর বুন্ডেসব্যাংক (জার্মানির কেন্দ্রীয় ব্যাংক) সতর্ক করেছিল যে, চলতি প্রান্তিকটি কোনো প্রবৃদ্ধি ছাড়াই শেষ হতে পারে। গতকাল ইউরোর মূল্যের যে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে, তা বজায় রাখতে হলে আজকের প্রতিবেদনগুলোর ফলাফল অত্যন্ত শক্তিশালী হওয়া প্রয়োজন।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.0977-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.0948-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.0977-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0933-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.0948 এবং 1.0977-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.0933-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.0910-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.0948-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.0933 এবং 1.0910-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।