আরও দেখুন
বুধবার দিনের শেষভাগে GBP/USD কারেন্সি পেয়ারের মূল্য বেশ ভালোই বৃদ্ধি পেলেও, দিনের বেশিরভাগ সময় পাউন্ডের দরপতন বজায় ছিল। ফলে, সকালের দিকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই যে দরপতন ঘটেছিল, তা পরবর্তীতে মূল্য বৃদ্ধির ফলেও পুষিয়ে ওঠা যায়নি। দিনশেষে ব্রিটিশ পাউন্ডের মূল্য ঠিক সেই অবস্থানেই ফিরে আসে, যেখান থেকে এটি যাত্রা শুরু করেছিল। দিনের প্রথমার্ধে পাউন্ডের দরপতনের কারণ কী ছিল? সামগ্রিকভাবে পাউন্ডের দুর্বল পরিস্থিতি এবং মার্কিন ডলার শক্তিশালী হওয়ায়—গত তিন সপ্তাহ ধরে পাউন্ডের দরপতন অব্যাহত রয়েছে। দিনের দ্বিতীয়ার্ধে মার্কিন ডলারের দরপতনের কারণ কী ছিল? সম্ভবত PCE সূচকের প্রত্যাশার চেয়ে কম মান এবং আটলান্টা জিডিপিনাও প্রতিবেদনের ফলাফল অনুযায়ী চতুর্থ প্রান্তিকে মার্কিন প্রবৃদ্ধির গতি হ্রাস এর পেছনে ভূমিকা রেখেছে। সামগ্রিকভাবে, তিন সপ্তাহ ধরে টানা দরপতনের পর GBP/USD পেয়ারের অন্তত একটি টেকনিক্যাল কারেকশন হওয়াই স্বাভাবিক। তাই এখনকার এই মূল্যবৃদ্ধি যৌক্তিক বলেই মনে হয়। এই মুহূর্তে পাউন্ডের মূল্য 1.3000 লেভেলের উপরে অবস্থান করছে, যা সাপ্তাহিক টাইমফ্রেমে সাইডওয়েজ চ্যানেলের লোয়ার বাউন্ডারি। তবে, এই অযৌক্তিক নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটানোর ক্ষেত্রে ট্রেডারদের খুবই সামান্য আগ্রহ পরিলক্ষিত হচ্ছে, যা মোটেও আশাব্যঞ্জক পরিস্থিতি নয়।
বুধবার 5-মিনিটের টাইমফ্রেমে, একটি বাই সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন সেশনের সময়, 1.3043 লেভেলে এই পেয়ারের মূল্যের সুনির্দিষ্ট প্রতিক্রিয়া দেখা যায়, যার পরপরই বেশ শক্তিশালী একটি ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়। ফলে, নতুন ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারতেন, যা দিনের শেষে প্রায় 55–60 পিপস মুনাফায় ক্লোজ করা সম্ভব ছিল।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত হয়েছে এবং কোনো কার্যকর কারেকশন দেখা যাচ্ছে না। হায়ার টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে মার্কেটে প্রায় প্রতিদিনই পাউন্ড বিক্রি করা হচ্ছে। সেইসাথে ট্রেডাররা পাউন্ডের জন্য বিদ্যমান ইতিবাচক বিষয়গুলোর প্রতি আগ্রহী নয় বলে মনে হচ্ছে।
বৃহস্পতিবার, এই পেয়ারের মূল্য 1.3136 এরিয়া থেকে বাউন্স করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3043-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3136 লেভেলের উপর স্থিতিশীল হলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.2913, 1.2980–1.2993, 1.3043, 1.3136, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, এবং 1.3587–1.3598।
বৃহস্পতিবার যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো প্রতিবেদনও প্রকাশিত হবে না। আজ যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং পালিত হচ্ছে, তাই আজ ও আগামীকাল দেশটিতে কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না। তাই এই দুইদিন কারেন্সি মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা দেখা যেতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।