আরও দেখুন
একই কারণে বৃহস্পতিবার GBP/USD পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য মুভমেন্টও দেখা যায়নি। গতকাল যুক্তরাষ্ট্রে ছুটির দিন ছিল এবং ইউরোজোনেও কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়নি; কেবল জার্মানিতে ভোক্তা আস্থা সূচক প্রকাশিত হয়েছিল, যা অত্যন্ত স্বল্প গুরুত্বসম্পন্ন এবং ট্রেডাররা প্রতিবেদনটিকে উপেক্ষা করেছে। আজকেও একই পরিস্থিতি বজায় থাকতে পারে, কারণ শুক্রবারও কোনো উল্লেখযোগ্য ইভেন্ট নির্ধারিত নেই বা কোনো সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনও প্রকাশিত হবে না। সাম্প্রতিক দিনগুলোতে পাউন্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও খুব একটা সফল হয়নি। মনে হচ্ছে, মার্কেটে কোনো বুলিশ বা ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়নি, বরং সাময়িকভাবে স্থবির হয়ে পড়েছে। আপাতত মনে হচ্ছে, মার্কিন ডলার কেনার জন্য মার্কেটে নতুন কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং ট্রেডাররা সেই সুযোগের অপেক্ষায় রয়েছে। যখনই তেমন কোনো কারণ সামনে আসবে, তখন সম্ভবত GBP/USD পেয়ারের পুনরায় দরপতন শুরু হবে, কারণ ট্রেডাররা এখনও কেবল মার্কিন ডলারের দিকেই নজর রেখেছে।
বৃহস্পতিবার 5-মিনিটের টাইমফ্রেমে কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি, কারণ সারাদিন এই পেয়ারের মূল্য খুব সামান্য ওঠানামার সাথে সাইডওয়েজ রেঞ্জের মধ্যে অবস্থান করেছে। কোনো লেভেল বা জোনেই প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি।
ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার গঠন অব্যাহত হয়েছে এবং কোনো কার্যকর কারেকশনও দেখা যাচ্ছে না। হায়ার টাইমফ্রেমের টেকনিক্যাল চিত্র অনুযায়ী সামগ্রিকভাবে এই কারেন্সি পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে মার্কেটে প্রায় প্রতিদিনই পাউন্ড বিক্রি করা হচ্ছে। সেইসাথে ট্রেডাররা পাউন্ডের জন্য বিদ্যমান ইতিবাচক বিষয়গুলোর প্রতি আগ্রহী নয় বলে মনে হচ্ছে।
শুক্রবার, এই পেয়ারের মূল্য 1.3136 এরিয়া থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা শর্ট পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.3043-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। আর এই পেয়ারের মূল্য 1.3136 লেভেলের উপর স্থিতিশীল হলে নতুন লং পজিশন ওপেন করা যেতে পারে, যেখানে মূল্যের 1.3175–1.3180-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।
5-মিনিটের টাইমফ্রেমে ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা যেতে পারে: 1.2913, 1.2980–1.2993, 1.3043, 1.3136, 1.3175–1.3180, 1.3259–1.3267, 1.3319–1.3331, 1.3380–1.3386, 1.3456–1.3476, and 1.3587–1.3598। শুক্রবার যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে কোনো গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে না বা কোনো ইভেন্টও নির্ধারিত নেই। গতকাল যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ডে পালিত হয়েছে, তাই আজ দেশটিতে কোনো প্রতিবেদন প্রকাশিত হবে না। ফলে আজ আবারও কারেন্সি মার্কেটে স্বল্পমাত্রার অস্থিরতা বজায় থাকতে পারে।
নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য
গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।
ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।