আরও দেখুন
27.11.2026 10:48 AMবিনিয়োগকারীরা আজ আবারও স্টক মার্কেটে সক্রিয় হচ্ছেন, আর সংক্ষিপ্ত ছুটির পর সপ্তাহের একেবারে শেষ পর্যায়ে এই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। প্রযুক্তি খাতভিত্তিক কোম্পানিগুলোর নেতৃত্বে MSCI এশিয়া-প্যাসিফিক সূচক গতকাল 1.2% বৃদ্ধির পর আজ আরও প্রায় 1.8% বেড়েছে। এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিক্সের শেয়ারের দর বেড়েছে; সেই সঙ্গে বেড়েছে কিওক্সিয়ার শেয়ারের মূল্যও—যা এনভিডিয়ার সঙ্গে সহযোগিতার খবরের জেরে গতকালই 14% বেড়েছিল। মার্কিন স্টক মার্কেটেও আরও প্রবৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যদিও থ্যাঙ্কসগিভিং ছুটির কারণে সেখানে ট্রেডিং সেশন সংক্ষিপ্ত রাখা হয়েছে: নাসডাক 100 ফিউচার প্রায় 2.8% এবং S&P 500 ফিউচার প্রায় 1.7% বেড়েছে। অন্যদিকে, ইউরোপের স্টক সূচকগুলোও প্রায় 0.7% ঊর্ধ্বমুখী অবস্থানে থেকে সেশন শুরুর অপেক্ষায় রয়েছে।
তবে, এখনই উদযাপনের সময় আসেনি। মূল প্রশ্নটি এখনও অমীমাংসিতই রয়ে গেছে: এআই খাতে করা বিশাল বিনিয়োগ কি পর্যাপ্ত মুনাফা বয়ে আনবে? সাম্প্রতিক অস্থিরতার পর ট্রেডাররা সতর্ক অবস্থানে রয়েছেন এবং নতুন করে মূলধন বিনিয়োগ করতে দ্বিধা বোধ করছেন। ঝুঁকি নেওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় রক্ষণশীল বিনিয়োগ অ্যাসেটগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়েছে; ট্রেজারি বন্ডগুলো বিক্রি হয়ে যাওয়ায় সেগুলোর ইয়েল্ড বা লভ্যাংশের হার অন্তত 3 বেসিস পয়েন্ট বেড়েছে। এর মধ্যে ১০ বছর মেয়াদি বন্ডের ইয়েল্ড প্রায় 6 বেসিস পয়েন্ট বেড়ে প্রায় 4.92%-এ পৌঁছেছে।
কমোডিটি মার্কেটেও ঊর্ধ্বমুখী প্রবণতা পরিলক্ষিত হয়েছে। স্বর্ণের দর প্রায় 2.8% বেড়ে প্রতি আউন্স $3,670-এর কাছাকাছি পৌঁছেছে (গতকাল সকালে স্বর্ণের দর প্রায় $3,578 এবং ২০ নভেম্বর $3,543-এ থাকা অবস্থায় সেশন শেষ হয়েছিল)। দৈনিক ট্রেডিং সেশনে রুপার দর 7.3% পর্যন্ত বেড়েছিল এবং প্ল্যাটিনামের মূল্য প্রায় 5.3% বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দর $97-এর কাছাকাছি রয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 4.5% বেশি। ডব্লিউটিআই গ্রেডের ক্রুডের দর প্রায় $86-এর কাছাকাছি রয়েছে। ইউরোপীয় ডিজেল ফিউচার্সের দর মার্কিন-ইরান সংঘাত শুরুর সময়ের সর্বোচ্চ পর্যায় থেকে এখনো প্রায় 30% কম রয়েছে।
এই সবকিছু ইঙ্গিত দেয় যে, পরবর্তী সেশনগুলোতেও এই ঘুরে দাঁড়ানোর প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং নাসডাক 100 সূচকটি সাম্প্রতিক দরপতনের কিছুটা পুষিয়ে নিতে পারে। তবে, মার্কেটের সার্বিক ভিত্তি এখনো বেশ দুর্বল। ৯ ডিসেম্বর অনুষ্ঠেয় ফেডারেল রিজার্ভের বৈঠকের আগে, ১০ বছর মেয়াদী বন্ডের ইয়েল্ড বৃদ্ধি এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাত থেকে প্রাপ্ত মুনাফা নিয়ে বিদ্যমান অনিশ্চয়তা প্রযুক্তি খাতের ওপর চাপ বজায় রাখবে এবং স্টক মার্কেটেও বাড়তি অস্থিরতা বজায় থাকবে বলে মনে হচ্ছে।
টেকনিক্যাল প্রেক্ষাপট অনুযায়ী S&P 500 সূচকের বায়ারদের প্রধান কাজ হবে সূচকটির মূল্যের $7,328-এর নিকটতম রেজিস্ট্যান্স অতিক্রম করানো। এতে আরও উর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত হবে এবং $7,355-এর দিকে যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। সূচকটির দর $7,381-এর উপর ধরে রাখাও বায়ারদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে। যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা কমে গিয়ে দরপতন হয়, তাহলে সূচকটির দর $7,300-এ থাকা অবস্থায় বায়ারদের সক্রিয় হতে হবে। এই লেভেল ব্রেক করে নিম্নমুখী হলে সূচকটির মূল্য দ্রুত $7,279-এ নেমে যেতে পারে এবং $7,256 পর্যন্ত দরপতনের সম্ভাবনা রয়েছে।
You have already liked this post today
*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

