Photos of recent events: মার্কিন প্রেসিডেন্টদের পরবর্তী জীবন: সাবেক...
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতার মেয়াদকাল শেষের দিকে এগিয়ে আসছে। অনেকেই হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পরে সাবেক মার্কিন প্রেসিডেন্টদের জীবন কেমন হয় তা নিয়ে কৌতূহলী হয়ে থাকেন। ফোর্বস সম্প্রতি মার্কিন প্রেসিডেন্টদের ক্ষমতার মেয়াদ পরবর্তী আয়ের তথ্য প্রকাশ করে এ বিষয়ে আলোকপাত করেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন জীবিত সাবেক প্রেসিডেন্ট আর্থিকভাবে সবচেয়ে স্বচ্ছল অবস্থায় আছেন৷