empty
 
 
08.07.2024 10:55 AM
EUR/USD পেয়ারের পূর্বাভাস, ৮ জুলাই। মার্কিন ননফার্ম পেরোল প্রতিবেদনের ফলাফল ডলারের দরপতন ঘটিয়েছে

EUR/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

শুক্রবার আরেকবার মার্কিন ডলারের মূল্যের বিয়ারিশ প্রবণতা পরিলক্ষিত হয়েছে। নির্দিষ্টভাবে বলতে গেলে মার্কিন যুক্তরাষ্ট্রের বেকারত্ব এবং ননফার্ম পেরোল সংক্রান্ত প্রতিবেদনের হতাশাজনক ফলাফলের কারণে ডলারের দরপতন হয়েছে। আমরা আগে উল্লেখ করেছি যে ডলারের মূল্য সমস্যা হচ্ছে মার্কিন সামষ্টিক অর্থনৈতিক সূচকগুলোর ব্যাপারে মার্কেটের ট্রেডারদের অত্যধিক উচ্চ প্রত্যাশার থাকে। যাইহোক, এই বিষয়টি স্বস্তিজনক যে পূর্বাভাসের চেয়ে সামষ্টিক প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হওয়ায় মার্কিন মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে, যা যৌক্তিক মুভমেন্ট হিসেবে বিবেচনা করা যায়। এভাবে গত সপ্তাহজুড়ে ডলারের দরপতন অব্যাহত ছিল।

বাস্তবিক অর্থে, মার্কিন ডলারের দরপতন তেমন উল্লেখযোগ্য বিষয় ছিল না, কারণ এই পেয়ারের মূল্যের অস্থিরতার মাত্রা কম বা "শূন্যের কাছাকাছি" রয়েছে। তা সত্ত্বেও, মার্কিন ডলারের দর বৃদ্ধির মাত্রাও সমানভাবে দুর্বল ছিল। বর্তমানে, স্থানীয় পর্যায়ে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে, যা ট্রেন্ড লাইন দ্বারা সমর্থিত। অতএব, নিকট ভবিষ্যতে এই পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী হওয়া উচিত। নতুন সপ্তাহে, এমন একটি ইভেন্ট রয়েছে যা মার্কিন ডলারের কফিনে আরেকটি পেরেক ঠুকতে পারে। এটি হচ্ছে মার্কিন মুদ্রাস্ফীতির প্রতিবেদনের প্রকাশনা। এই প্রতিবেদনের প্রায় যেকোনো ফলাফলই মার্কিন ডলারের দরপতনকে উস্কে দিতে পারে, কারণ পূর্বাভাস পাওয়া গেছে যে জুন মাসে দেশটির মুদ্রাস্ফীতি অপরিবর্তিত থাকবে। তাই, EUR/USD পেয়ারের মূল্য কিছুটা কারেকশনের মধ্য দিয়ে যেতে পারে। যাইহোক, ট্রেডারদের এটা বোঝা উচিত যে আমরা আবার দুর্বল মুভমেন্ট সম্পর্কে আলোচনা করছি, যা নীচে বা উপরে যেকোনদিকেই হতে পারে।

5 মিনিটের টাইমফ্রেমে একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন সামষ্টিক প্রতিবেদন প্রকাশের পরপরই, এই পেয়ারের মূল্য 1.0836 লেভেল থেকে রিবাউন্ড করে এবং মূল্য প্রায় তীব্রভাবে 30 পিপস হ্রাস পায়। যাইহোক, মূল্য দ্রুত এবং তীব্রভাবে তার প্রারম্ভিক অবস্থানে ফিরে আসে। আমরা মনে করি যে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় ট্রেড ওপেন করার পরামর্শ দেওয়া উচিত না। যাই হোক না কেন, শর্ট পজিশন থেকে মুনাফা করা সম্ভব হতো না, কারণ ইউরোর মূল্য এমনকি নিকটতম লক্ষ্যমাত্রা পর্যন্ত পৌঁছাতে পারেনি, যা মাত্র 39 পয়েন্ট দূরে ছিল।

COT রিপোর্ট:

This image is no longer relevant

এই পেয়ারের সর্বশেষ COT রিপোর্ট ২৫ জুনে প্রকাশিত হয়েছে। নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন দীর্ঘদিন ধরেই বুলিশ রয়েছে এবং এখনও একই পরিস্থিতি বিরাজ করছে। মার্কেটে এই পেয়ারের বিক্রেতাদের আধিপত্য অর্জনের প্রচেষ্টা শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছিল। সাম্প্রতিক মাসগুলিতে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন (লাল লাইন) হ্রাস পাচ্ছে, অন্যদিকে কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন (নীল লাইন) বৃদ্ধি পাচ্ছে।। বর্তমানে, এটি সমান রয়েছে, যা এই ইঙ্গিত দেয় যে বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ দখল করার চেষ্টা করছে।

দীর্ঘমেয়াদে ইউরোর মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতাকে সমর্থন দিতে পারে এমন কোনো মৌলিক কারণ আমরা দেখতে পাচ্ছি না, যখন প্রযুক্তিগত বিশ্লেষণও এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। সাপ্তাহিক চার্টে তিনটি ডিসেন্ডিং ট্রেন্ডলাইন নির্দেশ করে যে আরও দরপতনের একটি ভাল সম্ভাবনা রয়েছে। কোন ক্ষেত্রেই, এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তির সম্ভাবনা নেই।

বর্তমানে, লাল এবং নীল লাইনগুলো একে অপরের কাছাকাছি চলে আসছে, যা ইউরোর শর্ট পজিশনে বৃদ্ধি নির্দেশ করে। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, নন-কমার্শিয়াল গ্রুপের লং পজিশনের সংখ্যা 4,100 কমেছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 12,300 বেড়েছে। ফলস্বরূপ, নেট পজিশনের সংখ্যা 16,400 কমেছে। COT রিপোর্ট অনুযায়ী, ইউরোর দরপতনের ব্যাপক সম্ভাবনা রয়েছে।

EUR/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

This image is no longer relevant

1-ঘন্টার চার্টে, EUR/USD পেয়ারের মূল্য 1.0658-1.0669 এরিয়া ভেদ করতে ব্যর্থ হয়েছে এবং সময় নষ্ট না করার সিদ্ধান্ত নিয়েছে, তাই এর পরিবর্তে এই পেয়ারের মূল্যের নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা গঠিত হচ্ছে। আমরা বর্তমানে একটি অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন আছে, যার উপরে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। এই সপ্তাহের প্রথম দিকে এই প্রবণতার সমাপ্তি ঘটতে পারে, তবে এই পেয়ারের মূল্যের ট্রেন্ড লাইনে নামতে অন্তত কয়েক দিন সময় লাগবে৷ এই অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন এবং ইচিমোকু ইন্ডিকেটর লাইন না ব্রেক করে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা নিশ্চিত করা অসম্ভব। অধিকন্তু, মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের ফলাফল ডলারের উপর আরও চাপ সৃষ্টি করতে পারে।

8 জুলাই, আমরা ট্রেডিংয়ের জন্য নিম্নোক্ত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি:1.0530, 1.0581, 1.0658-1.0669, 1.0757, 1.0797, 1.0836, 1.0889, 1.0935, 1.1006, 1.1092, সেইসাথে সেনকৌ স্প্যান বি (1.0722) এবং কিজুন-সেন (1.0776) লাইন রয়েছে। ইচিমোকু সূচক লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় এটি বিবেচনা করা উচিত। যদি মূল্য 15 পিপস দ্বারা নির্ধারিত দিকে চলে যায় তবে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। যদি সিগন্যালটি ভুল বলে প্রমাণিত হয় তবে এটি আপনাকে সম্ভাব্য লোকসানের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করবে।

সোমবার, মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোজোনে কোন গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই। বর্তমান মোমেন্টামের কারণে EUR/USD পেয়ারের মূল্য কিছু সময়ের জন্য বাড়তে পারে, তবে মূল্যস্ফীতি প্রতিবেদন প্রকাশের আগে আমরা অন্তত একবার মূল্যের সামান্য নিম্নগামী কারেকশনের আশা করছি।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.