empty
 
 
23.02.2026 10:30 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ২৩ ফেব্রুয়ারি। গতকালের ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি শূন্যের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1773-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরো কেনার জন্য একটি উপযুক্ত এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলে এই পেয়ারের মূল্য 1.1802-এর লক্ষ্যমাত্রার দিকে বৃদ্ধি পেয়েছে।

গত বছর আরোপিত মার্কিন শুল্ক সংক্রান্ত সুপ্রিম কোর্টের মামলায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয় কারেন্সি মার্কেটে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। এর প্রতিক্রিয়ায় ট্রাম্প নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং বিদ্যমান শুল্কগুলো কোনো না কোনোভাবে বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে আইনগত এই ব্যর্থতার পরও এটি স্পষ্ট যে তিনি অবস্থান থেকে সরে আসবেন না—তিনি আরও আগ্রাসী অবস্থান গ্রহণ করেছেন এবং নতুন করে শুল্ক আরোপ বা বিদ্যমান শুল্ক বজায় রাখার বিকল্প পথ অনুসন্ধান সংক্রান্ত ঘোষণা মার্কেটে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, যা মার্কিন ডলারকে দুর্বল করেছে।

আজ দিনের প্রথমার্ধে IFO ইন্সটিটিউট থেকে প্রকাশিতব্য সূচকগুলোর উপর দৃষ্টিপাত করা উচিত নজর। তিনটি মূল সূচক—বিজনেস ক্লাইমেট ইনডেক্স, কারেন্ট সিচুয়েশন ইনডেক্স ও ইকোনমিক এক্সপেক্টেশনস ইনডেক্স—প্রকাশ পেলে তা জার্মান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে অন্তর্দৃষ্টি প্রদান করবে। এই সূচকগুলোর ফলাফল সামগ্রিক ব্যবসায়িক পরিস্থিতি প্রতিফলিত করে, উদ্যোক্তাদের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রত্যাশা সম্পর্কে ধারণা দেয়। যদি এসব সূচকের ফলাফল প্রত্যাশার তুলনায় ইতিবাচক হয় তবে তা ইউরোকে সহায়তা করতে পারে। জার্মানিতে এসব প্রতিবেদনের পাশাপাশি আজ ইতালিতে মুদ্রাস্ফীতি প্রতিবেদনও প্রকাশিত হবে—ইতালির ভোক্তা মূল্য সূচক (CPI) ইউরোজোনে সামগ্রিক মুদ্রাস্ফীতির প্রেক্ষাপট মূল্যায়নে প্রভাব ফেলবে। দেশটির মুদ্রাস্ফীতির হার স্থিতিশীল থাকলে বা সামান্য নিম্নমুখী হলে এটি ইসিবির বর্তমান মুদ্রানীতির কার্যকারিতা নিশ্চিত করতে পারে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 ও #2 বাস্তবায়নের ওপর বেশি নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

  • পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1868-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1832-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1868-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর দর বৃদ্ধির প্রত্যাশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ার কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1815-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1832 ও 1.1868-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

  • পরিকল্পনা #1:EUR/USD পেয়ারের মূল্য 1.1815-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। বিক্রেতাদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1794-এর লেভেল যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ার চাপের সম্মুখীন হতে পারে। গুরুত্বপূর্ণ: বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং শূন্যের নিচে নামতে শুরু করেছে।
  • পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে মূল্য পরপর দুইবার 1.1832-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1815 ও 1.1794-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইনে টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.