empty
 
 
27.10.2026 11:34 AM
জুন মাসেই বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতার সমাপ্তি ঘটেছে

গতকাল গ্যালাক্সি ডিজিটাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা আসলে ২০২৬ সালের জুন মাসেই শেষ হয়ে গেছে। বর্তমানে বিটকয়েন অ্যাকুমুলেশন ফেজের মধ্য দিয়ে যাচ্ছে, যা ঐতিহাসিকভাবে নতুন প্রবৃদ্ধি শুরুর আগে দেখা যায়। বিটকয়েনের মূল্য যখন প্রায় $80,000 এবং মাসিক দরপতনের হার প্রায় 4%—এমন পরিস্থিতিতে তাদের এই বক্তব্যটি প্রচলিত সতর্ক অবস্থানের বিপরীতে একটি ভিন্নধর্মী বা বিপরীতমুখী পূর্বাভাস হিসেবে গণ্য হচ্ছে। তবে গ্যালাক্সি ডিজিটাল তাদের দাবির সপক্ষে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে।

This image is no longer relevant

প্রথম কারণটি টেকনিক্যাল। বিটকয়েন মূল্য গুরুত্বপূর্ণ 200-সপ্তাহের মুভিং এভারেজ বজায় রয়েছে এবং পুনরায় ৫০-সপ্তাহের মুভিং এভারেজের উপরে উঠে এসেছে—এমন সংকেত সাধারণত নিম্নমুখী প্রবণতার সমাপ্তি নির্দেশ করে। দ্বিতীয় কারণটি সেলারদের সাথে সম্পর্কিত। বড় ধরনের স্পেকুলেটিভ ফান্ডগুলো তাদের বিটকয়েন হোল্ডিং অর্ধেকেরও বেশি কমিয়ে ফেলেছে, অথচ দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা তাদের কাছে থাকা বিটকয়েন মূলত ধরে রেখেছেন; এর অর্থ হলো, মার্কেটে অতিরিক্ত সরবরাহ কমে গেছে। তৃতীয় কারণটি হলো ক্রিপ্টো মার্কেটে পুনরায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আগমন। জুন মাসের সর্বনিম্ন লেভেলে পর থেকে, যুক্তরাষ্ট্রের স্পট বিটকয়েন ইটিএফ আরও 87,000 বিটকয়েন কিনেছে, যার মূল্য প্রায় $ বিলিয়ন ডলার। উল্লেখ্য, গত সপ্তাহে এই ফান্ডগুলো তিনটি সেশনের মাধ্যমেই অক্টোবরের লোকসান পুষিয়ে নিয়েছিল, যদিও পরবর্তী বৃহস্পতিবার ও শুক্রবার তারা $772.4 মিলিয়ন ডলার মূল্যের বিটকয়েন বিক্রি করে দেয়; অর্থাৎ, ক্রিপ্টো মার্কেটে বিনিয়োগ প্রবাহ অনেকটা ঢেউয়ের মতো ওঠানামা করছে।

চতুর্থ যুক্তিটি ঐতিহাসিক। ২০১৫ এবং ২০১৮ সালে প্রাতিষ্ঠানিক মনোযোগ বিটকয়েন থেকে সরে গিয়ে ব্লকচেইন প্রযুক্তির দিকে ঝুঁকেছিল; এরপর পরবর্তী সাইকেলগুলোর সর্বোচ্চ পর্যায়ে বিটকয়েনের মূল্য যথাক্রমে ৮৩ গুণ এবং ২০ গুণ বৃদ্ধি পেয়েছিল। গ্যালাক্সি ডিজিটাল বর্তমান সময়ে স্টেবলকয়েন এবং টোকেনাইজেশনের প্রতি যে আগ্রহ দেখা যাচ্ছে, তার সাথে সেই সময়ের পরিস্থিতির তুলনা করেছে। পঞ্চম যুক্তিটি সামষ্টিক অর্থনৈতিক। মার্কিন সরকারের ঋণের পরিমাণ $40 ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে এবং বার্ষিক সুদ বাবদ ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে $1.28 ট্রিলিয়ন ডলারে। গ্যালাক্সি ডিজিটালের মতে, এই পরিস্থিতি সীমিত সরবরাহবিশিষ্ট অ্যাসেটের আকর্ষণ বাড়িয়ে তোলে।

গ্যালাক্সি ডিজিটালের পূর্বাভাসটি বেওশ সুনির্দিষ্ট, আর এটাই তাদের শক্তির জায়গা। প্রতিষ্ঠানটির মতে, বিটকয়েনের মূল্য $125,000 বা তারও বেশি লেভেলে ফিরে আসতে পারে। তারা এ ব্যাপারে স্পষ্ট 'ইনভ্যালিডেশন লেভেল' বা পূর্বাভাস বাতিল হওয়ার সীমাও উল্লেখ করেছে: যদি কোনো সপ্তাহের শেষ পর্যায়ে বিটকয়েনের মূল্য $76,540-এর নিচে নেমে যায় এবং এক মাসের মধ্যে তা আবার ঘুরে না দাঁড়ায়, তবে এই পূর্বাভাসটি পুনর্বিবেচনা করা হবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই সীমাটি বর্তমান বাজারমূল্য থেকে মাত্র ৪–৫% দূরে রয়েছে, তাই খুব দ্রুতই হয়তো এমন পরিস্থিতি দেখা যেতে পারে।

আমার মতে, গ্যালাক্সি ডিজিটালের তত্ত্বটি কয়েক মাস মেয়াদী সময়ের জন্য কার্যকর হতে পারে, তবে কয়েক সপ্তাহের স্বল্পমেয়াদে তা সবসময় প্রযোজ্য নাও হতে পারে। বুধবার ফেডারেল রিজার্ভের সিদ্ধান্ত এবং বড় প্রযুক্তি কোম্পানিগুলোর আয়ের প্রতিবেদন প্রকাশের ফলে $79,000–78,000-এর সাপোর্ট লেভেলটি পরীক্ষার মুখে পড়তে পারে—এমনকি বিটকয়েনের মূল্য $77,000-এর দিকে নেমে আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদি সাপ্তাহিক সেশনের ক্লোজিংয়ে বিটকয়েনের মূল্য $76,540-এর উপরে বজায় থাকে, তবে $76,500–81,000-এর রেঞ্জটি বিটকয়েনের মূল্য বৃদ্ধির একটি ভিত্তি হিসেবে কাজ করবে এবং নভেম্বর মাসে এটির মূল্য পুনরায় $85,000-এর দিকে ফিরে আসতে পারে।

টেকনিক্যাল বিশ্লেষণ ও পূর্বাভাস

This image is no longer relevant

বিটকয়েন

ক্রেতারা বর্তমানে বিটকয়েনের মূল্যকে $80,900-এর লেভেলে ফেরানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যার ফলে এটির মূল্য সরাসরি $82,800 পর্যন্ত পৌঁছে যেতে পারে এবং $84,500-এ পৌঁছানোর সম্ভাবনা উন্মুক্ত হবে; এই লেভেল ব্রেক করে মূল্য ঊর্ধ্বমুখী হলে মার্কেটে পুনরায় বুলিশ প্রবণতা শুরু হয়েছে বলে সংকেত পাওয়া যাবে। দরপতনের ক্ষেত্রে বিটকয়েনের মূল্য $78,700-এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে বলে আশা করা হচ্ছে রয়েছে। বিটকয়েনের মূল্য ঐ এরিয়ার নিচে নেমে গেলে এটির মূল্য দ্রুত $76,900-এর দিকে নেমে যেতে পারে এবং পরবর্তীতে $75,300 পর্যন্ত দরপতন হতে পারে।

This image is no longer relevant

ইথেরিয়াম

ইথেরিয়ামের মূল্য $2,348-এর উপরে স্থিতিশীল হলে সরাসরি $2,417 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা উন্মুক্ত হবে। পরবর্তীতে ইথেরিয়ামের মূল্য $2,508-এর দিকে যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হলে সেটি বুলিশ প্রবণতা শক্তিশালী হওয়ার এবং ক্রেতাদের আগ্রহ ফিরে আসার সংকেত হিসেবে বিবেচিত হবে। দরপতনের ক্ষেত্রে মূল্য $2,274এ থাকা অবস্থায় ক্রেতারা সক্রিয় হবে বলে প্রত্যাশা করা যায়। ঐ এরিয়ার নিচে নেমে গেলে ETH-এর মূল্য দ্রুত $2,231-এর দিকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে $2,184 পর্যন্ত দরপতনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যায়।

চার্টে কী কী রয়েছে

  • লাল লাইনগুলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো নির্দেশ করে, যেখানে মূল্যের মুভমেন্ট থেমে যেতে পারে বা তীব্র প্রতিক্রিয়া শুরু হতে পারে।
  • সবুজ লাইনটি 50‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • নীল লাইনটি 100‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।
  • লাইম লাইনটি 200‑দিনের মুভিং এভারেজ নির্দেশ করে।

মূল্য এই মুভিং এভারেজগুলোর যেকোনোটি টেস্ট বা ক্রস করলে প্রায়শই মুভমেন্ট থেমে যায় বা মার্কেটে নতুন মুভমেন্ট শুরু হয়।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.