আরও দেখুন
যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1135-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য প্রায় 30 পিপস বৃদ্ধি পেয়েছে।
ফেডারেল রিজার্ভের বৈঠকের পর, ট্রেডাররা বোঝার চেষ্টা করছে যে ঠিক কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে; তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল বেশ সতর্কতামূলক। সুদের হার ৩.৭৫% থেকে ৪.০০%-এর মধ্যেই রাখা হয়েছে। ফেড কমিটির সদস্যদের মধ্যে লিসা কুক এবং বেথ হ্যাম্যাক সুদের হার অবিলম্বে ২৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পক্ষে ভোট দিয়েছিলেন, অন্যদিকে দশজন সদস্য বর্তমান সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে মত দেন। এই ফলাফল মার্কিন ডলারের মূল্যের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা সৃষ্টি করতে পারত, কিন্তু সংবাদ সম্মেলনে কেভিন ওয়ার্শের মন্তব্য সেই প্রভাবকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। তিনি জানান যে, মার্কিন অর্থনীতি এখনো বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং তৃতীয় প্রান্তিকের জিডিপি প্রবৃদ্ধি সম্ভবত পূর্বাভাসকেও ছাড়িয়ে যাবে। তবে মুদ্রাস্ফীতির বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক ছিলেন এবং স্বীকার করে নিয়েছেন যে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ট্রেডারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ওয়ার্শ যা বলেননি—ডিসেম্বর মাসে কী হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। তিনি জানিয়েছেন যে পরবর্তী সিদ্ধান্তের আগে তাঁর আরও সময় এবং প্রতিবেদনের প্রয়োজন, তাই পরবর্তী পদক্ষেপ কী হতে পারে সে বিষয়ে তিনি কোনো পূর্বাভাস দেননি।
আজ ট্রেডাররা কেবল ফেডারেল রিজার্ভের কাছ থেকে প্রাপ্ত সীমিত তথ্যের কারণেই চাপের মুখে নেই। দিনের প্রথমার্ধে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে; ধারণা করা হচ্ছে, ইসিবি সুদের হার ২.৫০ শতাংশেই অপরিবর্তিত রাখবে। ক্রিস্টিন লাগার্ড আগেই জানিয়েছেন যে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ২০২৭ সালের প্রথমার্ধ পর্যন্ত মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার উপরেই থাকবে। তাই ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অবস্থানের খুব একটা নমনীয় হওয়ার সম্ভাবনা নেই। তবে নীতিনির্ধারণী পরিষদের সদস্যদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। ইসাবেল শ্নাবেল মনে করেন, বর্তমান সুদের হারে মধ্যমেয়াদে মূল্যস্ফীতির হার লক্ষ্যমাত্রায় ফিরে আসার সম্ভাবনা কম। ফিলিপ লেন মনে করেন, ২.৫ শতাংশ হলো নিরপেক্ষ সুদের হারের সর্বোচ্চ সীমা; তিনি বর্তমান পদক্ষেপকে ভারসাম্যপূর্ণ বলে অভিহিত করেছেন এবং কোনো আকস্মিক পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন। পিয়েরো সিপোলোনে আর্থিক নীতিমালা অতিরিক্ত কঠোর করার বিষয়ে সতর্ক করেছেন। ওলি রেন এবং মার্টিন্স কাজাকস ধৈর্য ধরার এবং ডিসেম্বর নাগাদ নতুন প্রতিবেদনের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে, জোয়াকিম নাগেল পরিস্থিতি উন্নত না হলে আরও পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। সুতরাং, মূল সিদ্ধান্তটি কার্যত ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, যখন নতুন পূর্বাভাস প্রকাশিত হবে। আমার মতে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান যদি নিরপেক্ষ থাকে, তবে এই কারেন্সি পেয়ারের মূল্যের কার্যকর মুভমেন্টের জন্য যুক্তরাষ্ট্রে আসন্ন গুরুত্বপূর্ণ সামষ্টিক প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।
পরিকল্পনা 1: আজ যখন ইউরোর মূল্য 1.1179-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1147-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1179-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইসিবির বৈঠকে হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত প্রতিফলতি হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।
পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1127-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1147 এবং 1.1179-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।
পরিকল্পনা 1: EUR/USD পেয়ারের মূল্য 1.1127-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1097-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।
পরিকল্পনা 2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1147-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1127 এবং 1.1097-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।