empty
 
 
30.10.2026 10:37 AM
হ্যাকিংয়ের শিকার বাইন্যান্স! হ্যাকাররা ৬ বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে

This image is no longer relevant

বিটকয়েন এবং ইথেরিয়ামের মূল্যের এমন একটি কারেকশন চলছে, যার জন্য ট্রেডাররা কয়েক সপ্তাহ ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন। উল্লেখ্য যে, ক্রিপ্টো জগতের সাম্প্রতিক দুটি গুরুত্বপূর্ণ ঘটনা মূলত নেতিবাচকই ছিল। কেন্দ্রীয় ব্যাংকগুলো (বিশেষ করে ফেডারেল রিজার্ভ) তাদের মুদ্রানীতি কঠোর করতে শুরু করেছে, যার ফলে বিটকয়েনের পরিবর্তে নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ছে। 'ক্ল্যারিটি অ্যাক্টও' এখনো কেবল কংগ্রেস বিল হিসেবেই রয়ে গেছে। যদি ডেমোক্র্যাটরা মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ পায়, তবে এই বিলটি আইনে পরিণত না হওয়ার সম্ভাবনাই বেশি। ঐতিহাসিকভাবে, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর বিটকয়েনের মূল্যের নিম্নমুখী প্রবণতা দেখা যায়। আজ বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স হ্যাক হওয়ার ঘটনা এই নেতিবাচক পরিস্থিতির তালিকায় আরও একটি সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে, ক্রিপ্টো মার্কেটে আরও ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা বেশ দুর্বল বলেই মনে হচ্ছে। আমরা অস্বীকার করছি না যে, যেকোনো খবরের প্রেক্ষাপটে ক্রিপ্টো অ্যাসেটের মূল্য বেড়ে যেতে পারে—সম্প্রতি মার্কিন ডলারের শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতাই তার প্রমাণ। তবে বর্তমানে ক্রিপ্টো মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতার প্রত্যাশা করার মতো কোনো টেকনিক্যাল সিগন্যাল বা মৌলিক কারণ—কোনোটিই নেই।

এদিকে, বাইন্যান্স হ্যাকিং আক্রমণের শিকার হয়েছে, যার ফলে ৬ বিলিয়ন ডলার মূল্যের টোকেন চুরি হয়ে গেছে। এখন পর্যন্ত যা জানা গেল তা হল পাঁচটি ব্লকচেইন থেকে ফান্ড চুরির ঘটনা রেকর্ড করা হয়েছে এবং চুরি হওয়া ফান্ডগুলো তাৎক্ষণিকভাবে বিভিন্ন ক্রিপ্টো ওয়ালেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। টিথার ইতোমধ্যে প্রায় ১ বিলিয়ন ডলার মূল্যের ইউএসডিটি ফ্রিজ বা অবরুদ্ধ করেছে, যা বাইন্যান্সে ঘটা এই হ্যাকিংয়ের ঘটনার সাথে সম্পর্কিত হতে পারে। চুরির খবর অনলাইনে ছড়িয়ে পড়ার সাথে সাথেই অর্থ উত্তোলনের হার বেড়ে যায়, যার ফলে বিটকয়েনের মূল্য কয়েক হাজার ডলার কমে যায়। বিটকয়েনের পাশাপাশি পুরো ক্রিপ্টো মার্কেটেই নিম্নমুখী প্রবণতা শুরু হয়—যা প্রত্যাশিত এবং যৌক্তিক ছিল। বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হচ্ছে, ডিজিটাল স্বর্ণ (বিটকয়েন) বড় ধরনের দরপতনের হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছে; অন্যথায় সামগ্রিক দরপতনের মাত্রা আরও অনেক বেশি হতে পারত।

বাইন্যান্স জানিয়েছে যে, ব্যবহারকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। তবে টোকেন চুরি হয়ে গিয়ে থাকলে তা কীভাবে সম্ভব? নিরাপদ—কিন্তু তা কি অন্য কারো ওয়ালেটে? সম্ভবত এক্সচেঞ্জটি বোঝাতে চেয়েছে যে, চুরি হওয়া সকল অর্থ মালিকদের ফিরিয়ে দেওয়া হবে অথবা ক্ষতিপূরণ দেওয়া হবে। হতেও পারে। তবে আসল বিষয়টি হলো, সবচেয়ে বড় ক্রিপ্টো এক্সচেঞ্জটি হ্যাকিংয়ের শিকার হয়েছে। আমাদের ধারণা, এর পেছনে সম্ভবত এআই-এর ভূমিকা রয়েছে। যদি তাই হয়, তবে এআই-এর সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে এ ধরনের ঘটনা আরও বাড়বে—আর কোয়ান্টাম প্রযুক্তি যখন কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে, তখন এই ঝুঁকি আরও বহুগুণ বেড়ে যাবে। প্রকৃতপক্ষে, যেসব বিশ্লেষক বিটকয়েনের মূল্য সবসময় বাড়তেই থাকবে—এমন ধারণার পক্ষপাতী নন, তারা অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন যে, পুরো বিটকয়েন নেটওয়ার্কই ঝুঁকির মুখে পড়তে পারে। এটি সাধারণ ব্যবহারকারীদের ওয়ালেটের নিরাপত্তা নিয়ে আরও বড় উদ্বেগের জন্ম দিয়েছে।

BTC/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

বিটকয়েনের মূল্যের একটি নতুন বুলিশ প্রবণতা শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কোনো নির্দিষ্ট ও স্পষ্ট কারণ ছাড়াই একটি পাম্পের মাধ্যমে এই প্রবণতা শুরু হয়েছে। তবে, দৈনিক টাইমফ্রেমে স্বল্পমেয়াদে বিটকয়েনের দরপতন হতে পারে, কারণ সর্বশেষ দুটি বিয়ারিশ FVG-তে বিটকয়েনের মূল্যের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং একটি অর্ডার ব্লক গঠিত হয়েছে। ট্রেডারদের এটাও মনে রাখতে হবে যে, দৈনিক চার্টে সাইডওয়েজ চ্যানেলের বাইরের ব্রেকআউটটি একটি ডেভিয়েশন হতে পারে — হ্যাঁ, গভীর একটি ডেভিয়েশন, কিন্তু তবুও ডেভিয়েশন। যদি তাই হয়, তাহলে বিটকয়েনের মূল্য $70,800-এর দিকে যেতে পারে এবং এমনকি গত বছর শুরু হওয়া নিম্নমুখী প্রবণতা বজায় থাকতে পারে। আমরা মনে করি যে স্বল্পমেয়াদে শর্ট পজিশনই প্রাসঙ্গিক রয়ে গেছে।

This image is no longer relevant

ETH/USD-এর ট্রেডিংয়ের পরামর্শ

দৈনিক টাইমফ্রেমে, ইথারিয়ামের টেকনিক্যাল চিত্র নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। এখন ইথারের মূল্যের একটি নতুন ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে পারে। ট্রেডারদের প্রাথমিকভাবে সাপ্তাহিক চার্টের উপর ভিত্তি করে পজিশন ওপেন করা উচিত, যেখানে ইথারের মূল্য $4,800-এর দিকে যেতে পারে, যা পাঁচ বছরব্যাপী বিদ্যমান একটি সাইডওয়েজ চ্যানেলের আপার বাউন্ডারি। দৈনিক চার্টে, প্রথম বিয়ারিশ FVG-তে ইথারের মূল্যের উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়নি; অথচ বিটকয়েনের মূল্য নিজস্ব FVG-তে প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। উল্লেখ্য যে, ইথারের মূল্য বিটকয়েনের মূল্যের সাথে প্রায় ৮০–৯০% ক্ষেত্রে পারস্পারিকভাবে সম্পর্কিত। বিটকয়েনের মূল্যের কারেকশন শুরু হওয়ার সাথে সাথে ইথারেরও দরপতন হয়েছে। তাই, আমরা অদূর ভবিষ্যতে ইথারের দরপতনের আশঙ্কা করছি। ইথারের মূল্যের সম্ভাব্য লক্ষ্যমাত্রা হলো প্রায় $2,300 এবং পরবর্তীতে $1,850 এবং $1,391 পর্যন্ত। দৈনিক টাইমফ্রেমে, নিকটতম FVG-তে ইথেরিয়ামের একটি সেল সিগন্যাল গঠিত হয়েছে। বিটকয়েনের ক্ষেত্রেও একাধিক সেল সিগন্যাল গঠিত হয়েছে, তাই ইথারের দরপতনের জন্য নিজস্ব কোনো সংকেতের প্রয়োজন নেই।

চার্টের ব্যাখ্যা

CHOCH—চেঞ্জ অব ক্যারেকটার, ট্রেন্ড স্ট্রাকচারের ব্রেক।

লিকুইডিটি—স্টপ লস এবং পেন্ডিং অর্ডার, যা মার্কেট মেকাররা তাদের পজিশন বিল্ড করার কাজে ব্যবহার করেন।

FVG—ফেয়ার ভ্যালু গ্যাপ: প্রাইস ইনএফিসিয়েন্সি এরিয়া, যার মধ্য দিয়ে মূল্য দ্রুত মুভমেন্ট প্রদর্শন যখন মার্কেটে বায়ার বা সেলার কোনো এক পক্ষ সক্রিয় না থাকে; মূল প্রবণতা বজায় রাখার স্বার্থে মূল্য প্রায়শই এই এরিয়ায় ফিরে আসে এবং সেখানে প্রতিক্রিয়া প্রদর্শন করে।

IFVG—ইনভার্টেড ফেয়ার-ভ্যালু গ্যাপ। এই এরিয়ায় ফিরে আসার সময় মূল্য কোনো প্রতিক্রিয়া দেখায় না, বরং জোরালো গতিতে তা ব্রেক করে বেরিয়ে যায় এবং পরবর্তীতে বিপরীত দিক থেকে পুনরায় সেই লেভেলটি রিটেস্ট করে।

OB—অর্ডার ব্লক: এমন একটি ক্যান্ডেল যেখানে একজন মার্কেট মেকার লিকুইডিটি সংগ্রহ করতে এবং বিপরীত দিকে একটি পজিশন বিল্ড করতে মার্কেটে এন্ট্রি করেছিলেন।

ইন্সটাফরেক্স ক্রিপ্টোকারেন্সির রেট পরিবর্তনগুলো থেকে উপার্জন করুন
মেটাট্রেডার 4 ডাউনলোড করুন এবং আপনার প্রথম ট্রেড ওপেন করুন

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.