empty
 
 
24.11.2026 05:29 AM
২৪ নভেম্বর কীভাবে EUR/USD পেয়ারের ট্রেডিং করবেন? নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ ও বিশ্লেষণ

সোমবারের ট্রেডিংয়ের বিশ্লেষণ:

EUR/USD পেয়ারের 1-ঘন্টার চার্ট

This image is no longer relevant

সোমবার EUR/USD কারেন্সি পেয়ার আবারও উল্লেখযোগ্য দরপতনের শিকার হয়েছে। গত তিন মাস ধরে ট্রেডাররা যে ধরনের পরিস্থিতির সাথে অভ্যস্ত হয়ে উঠেছেন, সোমবারও ঠিক তেমনটিই ঘটেছে। প্রথমে কয়েক দিন এই পেয়ারের মূল্য মোটামুটি স্থিতিশীল ছিল, এরপর কোনো দৃশ্যমান কারণ ছাড়াই হঠাৎ বড় ধরনের দরপতন শুরু হয়। সাম্প্রতিক মাসগুলোতে ইউরোর মূল্যের মুভমেন্ট এমনই ছিল। ইউরোর নতুন করে দরপতন এবং মার্কিন ডলারের দর বৃদ্ধির পেছনে কোনো মৌলিক প্রেক্ষাপটগত কারণ ছিল না। আমরা গত তিন মাস ধরেই বলে আসছি যে, EUR/USD পেয়ার যেন অবাধে দরপতনের শিকার হচ্ছে এবং ট্রেডাররা সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক, মৌলিক ও ভূ-রাজনৈতিক বিষয়গুলোকে পুরোপুরি উপেক্ষা করছে। কেউ কেউ হয়তো যুক্তি দিতে পারেন যে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক 'ফেডের' মুদ্রানীতি আরও কঠোর হতে পারে—এমন প্রত্যাশাই মার্কিন ডলারের এই শক্তিশালী মূল্য বৃদ্ধির মূল কারণ। কিন্তু টানা তিন মাস ধরে মার্কিন ডলারের এই নিরবচ্ছিন্ন মূল্য বৃদ্ধির ঘটনাটিকে কি আদৌ যৌক্তিক বলা যায়? এই তিন মাসে কি ইউরোর পক্ষে যাওয়ার মতো একটিও প্রতিবেদন বা ইভেন্ট ছিল না? আমাদের দৃষ্টিতে, মার্কেটের এই মুভমেন্ট সম্পূর্ণ স্পেকুলেটিভ এবং অযৌক্তিক। সংক্ষেপে বলতে গেলে, প্রকাশিত প্রতিবেদনের ফলাফল এবং মার্কেটে সৃষ্ট প্রতিক্রিয়ার মধ্যে কোনো অর্থবহ সম্পর্ক দেখা যাচ্ছে না। গতকাল ইউরোজোন ও জার্মানিতে নভেম্বর মাসের পিএমআই সূচক প্রকাশিত হয়েছে, যার মধ্যে চারটি সূচকের তিনটি সূচকের ফলাফলই প্রত্যাশা ছাড়িয়ে গেছে। অন্যদিকে, মার্কিন পিএমআই সূচকগুলোর ফলাফল পূর্বাভাসের চেয়েও নেতিবাচক ছিল...

EUR/USD পেয়ারের 5M চার্ট

This image is no longer relevant

সোমবার 5-মিনিটের টাইমফ্রেমে তিনটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, যার প্রতিটিই থেকেই ট্রেডাররা মুনাফা করতে পারত। ইউরোপীয় সেশনের সময়, এই পেয়ারের মূল্য 1.1006–1.1011 এরিয়া থেকে সুনির্দিষ্টভাবে রিবাউন্ড করে, যা ট্রেডারদের শর্ট পজিশন ওপেন করার সুযোগ করে দেয়। এরপর, এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 এরিয়া অতিক্রম করে 1.0888–1.0896 জোনের দিকে এগিয়ে যায়। পরবর্তীতে, এই পেয়ারের মূল্য সেই লেভেল থেকে আবার বাউন্স করে, যা ট্রেডারদের লং পজিশন ওপেন করার সুযোগ তৈরি করে দেয়।

মঙ্গলবার কীভাবে ট্রেডিং করতে হবে:

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, তিন মাস ধরে EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা বজায় রয়েছে। সেইসাথে এই সময়ের মধ্যে ইউরোর মূল্যের যথাযথ কোনো কারেকশন দেখা যায়নি। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় নিলে, কোনো উল্লেখযোগ্য পুনরুদ্ধার ছাড়াই ইউরোর এমন দীর্ঘস্থায়ী দরপতন যৌক্তিক বলে মনে হচ্ছে না। বর্তমানে মার্কিন ডলার ওভারবট কন্ডিশনে রয়েছে বলে মনে হচ্ছে এবং ইউরোর জন্য ইতিবাচক এমন অনেক বিষয়কে উপেক্ষা করা হচ্ছে।

মঙ্গলবার, এই পেয়ারের মূল্য 1.0940–1.0952 লেভেল থেকে রিবাউন্ড করলে নতুন ট্রেডাররা নতুন শর্ট পজিশন ওপেন করার কথা বিবেচনা করতে পারেন, যেখানে মূল্যের 1.0888–1.0896-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে। অন্যদিকে, এই পেয়ারের মূল্য গতকাল 1.0888–1.0896 লেভেল থেকে বাউন্স করায় লং পজিশন হোল্ড করা যেতে পারে, যেখানে মূল্যের 1.0940–1.0952-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে।

5-মিনিটের টাইমফ্রেমে, ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলো বিবেচনা করা উচিত: 1.0797–1.0804, 1.0859–1.0861, 1.0888–1.0896, 1.0940–1.0952, 1.1006–1.1011, 1.1104–1.1114, 1.1198–1.1218, 1.1267–1.1275, 1.1366–1.1377, 1.1461–1.1474। মঙ্গলবার জার্মানিতে বিজনেস ক্লাইমেট ইনডেক্স প্রকাশিত হবে, যা আজকের মূল প্রতিবেদন হিসেবে বিবেচিত হচ্ছে। তবে সোমবার দেখা গেছে যে, মৌলিক অর্থনৈতিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট যা-ই হোক না কেন, ট্রেডাররা মার্কিন ডলারের ক্রয় অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।

ট্রেডিং সিস্টেমের মূল নিয়মাবলী:

  1. সিগনালের শক্তি: যত দ্রুত একটি সিগন্যাল (রিবাউন্ড বা ব্রেকআউট) গঠিত হয়, সিগন্যালটিকে ততই শক্তিশালী হিসেবে বিবেচনা করা হয়।
  2. ভুল সিগন্যাল: যদি কোনো লেভেলের কাছে দুই বা ততোধিক ভুল ট্রেডিং সিগনাল গঠিত হয়, তাহলে ঐ লেভেল থেকে প্রাপ্ত পরবর্তী সিগন্যালগুলোকে উপেক্ষা করা উচিত।
  3. ফ্ল্যাট মার্কেট: যখন মার্কেটে ফ্ল্যাট মুভমেন্ট দেখা যায়, তখন পেয়ারগুলোতে একাধিক ভুল সিগন্যাল গঠিত হতে পারে অথবা কোনো সিগন্যাল না-ও গঠিত হতে পারে। মার্কেটে ফ্ল্যাট মুভমেন্টের ইঙ্গিত পাওয়ামাত্র ট্রেডিং বন্ধ করে দেওয়াই ভালো।
  4. MACD সিগন্যাল: ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে কেবল সেই MACD সিগন্যালগুলোর ওপর ভিত্তি করে ট্রেড করুন, যেগুলো উচ্চ মাত্রার অস্থিরতা এবং ট্রেন্ডলাইন বা ট্রেন্ড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রবণতা হিসেবে বিবেচিত।
  5. নিকটতম লেভেল: যদি দুটি লেভেল খুব কাছাকাছি (৫–২০ পিপসের মধ্যে) অবস্থিত হয়, তাহলে সেগুলোকে সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন হিসেবে বিবেচনা করুন।
  6. স্টপ লস: মূল্য কাঙ্ক্ষিত দিকের দিকে ১৫ পিপস মুভমেন্ট প্রদর্শন করলে, ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। এতে করে ভুল সিগন্যালের কারণে লোকসানের ঝুঁকি কমে আসে।

চার্টে কী কী রয়েছে:

  • সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল: এই লেভেলগুলো পজিশন ওপেন বা ক্লোজ করার ক্ষেত্রে লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে এবং টেক প্রফিট সেট করার ক্ষেত্রেও উপযোগী।
  • লাল লাইনসমূহ: চ্যানেল বা ট্রেন্ডলাইন, যা বর্তমান প্রবণতা এবং ট্রেডের সম্ভাব্য দিকনির্দেশনা প্রদান করে।
  • MACD ইনডিকেটর (14,22,3): হিস্টোগ্রাম এবং সিগন্যাল লাইন বিশ্লেষণের জন্য একটি অতিরিক্ত ট্রেডিং সিগন্যালের উৎস হিসেবে ব্যবহৃত হয়।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য

গুরুত্বপূর্ণ ইভেন্ট ও প্রতিবেদন: এই তথ্যগুলো অর্থনৈতিক ক্যালেন্ডারে পাওয়া যায় এবং মূল্যের মুভমেন্টে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের সময় সতর্কতা অবলম্বন করুন বা মার্কেট থেকে বেরিয়ে আসুন, যাতে হঠাৎ করে মূল্যের রিভার্সাল বা বিপরীতমুখী হওয়ার প্রবণতা এড়ানো যায়।

ফরেক্স ট্রেডিংয়ে নতুন ট্রেডারদের মনে রাখতে হবে প্রতিটি ট্রেড লাভজনক হবে না। দীর্ঘমেয়াদে ট্রেডিংয়ে সফলতা অর্জনের জন্য একটি সুস্পষ্ট কৌশল গ্রহণ এবং সঠিক মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.