empty
 
 
26.11.2026 07:43 AM
AUD/USD-এর মূল্যের বিশ্লেষণ ও পূর্বাভাস। অস্ট্রেলিয়ায় মুদ্রাস্ফীতির হার পূর্বাভাস ছাড়িয়ে গিয়েছে, ফলে দেশটিতে আর্থিক নীতিমালা কঠোর হওয়ার সম্ভাবনা বেড়েছে

This image is no longer relevant

বুধবার, AUD/USD কারেন্সি পেয়ারের মূল্য 0.6600-এর রাউন্ড লেভেল ব্রেক করে নিম্নমুখী হয়েছিল, তবে ডিসেম্বর ২০২৫-এর পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর এই পেয়ারের মূল্য এখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মার্কিন ডলারের দরপতন এবং মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বা মুনাফা হ্রাসের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ান ডলার কিছুটা সহায়তা পাচ্ছে। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত, এই কারেন্সি পেয়ারের মূল্য 0.6625-এর কাছাকাছি অবস্থান করছিল, যা দৈনিক ভিত্তিতে ০.২৫% হ্রাস পেয়েছে।

মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড হ্রাস পাচ্ছে, কারণ বিনিয়োগকারীরা স্টক মার্কেট থেকে তাদের বিনিয়োগ কমিয়ে সরকারি বন্ডে পুঁজি স্থানান্তর করছেন। মার্কিন স্টক মার্কেটে প্রযুক্তি খাতভিত্তিক শেয়ারগুলোর দরপতন সবচেয়ে বেশি দৃশ্যমান হচ্ছে। এছাড়া, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ১৪টি বাণিজ্যিক অংশীদার দেশের ওপর নতুন করে আমদানি শুল্ক আরোপের প্রস্তাবটিও কারেন্সি মার্কেটের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এই দরপতনের প্রবণতা স্বর্ণসহ বিভিন্ন কমোডিটি মার্কেটে ছড়িয়ে পড়েছে, যা অস্ট্রেলিয়ান ডলারের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে; কারণ অস্ট্রেলিয়ার অর্থনীতি অনেকাংশেই কমোডিটি মার্কেটভিত্তিক পণ্য রপ্তানির ওপর নির্ভরশীল।

১০ বছর মেয়াদী মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড ৪.৮৩%-এর কাছাকাছি অবস্থান করছে; এর আগে এটি ৪.৮০%-এ নেমে এসেছিল, যা ৯ সেপ্টেম্বরের পর সর্বনিম্ন স্তর। মার্কিন ডলার সূচক—যার মাধ্যমে বিশ্বের ছয়টি প্রধান কারেন্সির বিপরীতে মার্কিন ডলারের দর নির্ধারিত হয়—সোমবার 104.59-এর ২০ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর, বর্তমানে 103.5-এ নেমে এসেছে।

This image is no longer relevant

মুদ্রানীতির ক্ষেত্রে ফেডারেল রিজার্ভের হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশাকে আরও জোরালো করে এমন সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হওয়া সত্ত্বেও, মার্কিন ডলারের দরপতন ঘটছে। অক্টোবরে মূল 'পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার' সংক্রান্ত মূল্য সূচকটি আগের মাসের ৩.১%-এর তুলনায় বেড়ে ৩.৩%-এ দাঁড়িয়েছে, যা বিশ্লেষকদের ৩.২%-এর পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। মাসিক ভিত্তিতে, মূল PCE সূচকটি ০.৩% বৃদ্ধি পেয়েছে, যা বিশ্লেষকদের প্রত্যাশার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। একই সময়ে, তৃতীয় প্রান্তিকে মার্কিন জিডিপি বার্ষিক ৪.৩% হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা ৩.৪%-এর পূর্বাভাসের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ট্রেডাররা ডিসেম্বরে ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বৃদ্ধির বিষয়টি প্রায় নিশ্চিতভাবেই ধরে নিয়েছেন। মার্কিন নীতিনির্ধারকরা মুদ্রাস্ফীতিকে পুনরায় ২ শতাংশের লক্ষ্যমাত্রায় ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে, ট্রেডাররা ২০২৭ সালেও মুদ্রানীতি আরও কঠোর হওয়ার প্রত্যাশা করছেন।

তবে অক্টোবরের ভোক্তা মূল্য সূচক সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার পূর্বাভাসকে ছাড়িয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ান ডলার তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। এর ফলে নিকট ভবিষ্যতে দেশটিতে মুদ্রানীতি নমনীয় হওয়ার সম্ভাবনা কমে গেছে।

অস্ট্রেলিয়ায় অক্টোবরের মুদ্রাস্ফীতির হার বিশ্লেষকদের পূর্বাভাসকেও ছাড়িয়ে গেছে। সেপ্টেম্বরের ৪.৩ শতাংশ থেকে বেড়ে হেডলাইন সিপিআই দাঁড়িয়েছে ৪.৯ শতাংশে (বার্ষিক ভিত্তিতে), যেখানে বিশ্লেষকদের পূর্বাভাস ছিল ৪.৭ শতাংশ। মুদ্রাস্ফীতি বৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিদ্যুৎ খরচ, নতুন আবাসন তৈরির ব্যয় এবং পরিবহন খাত। এই সূচকগুলো রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার ডিসেম্বর মাসের পূর্বাভাসকেও (হেডলাইন সিপিআই-এর ক্ষেত্রে ৪.৫ শতাংশ এবং ট্রিমড-মিন কোর ইনফ্লেশনের ক্ষেত্রে ৩.৬ শতাংশ) অতিক্রম করেছে। মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ারর ২–৩ শতাংশের লক্ষ্যমাত্রা থেকে ক্রমশ উপরের দিকে সরে যাচ্ছে, যা নিকট ভবিষ্যতে সুদের হার কমানোর যৌক্তিকতাকে দুর্বল করে দিয়েছে।

এর ফলে, ফিউচারস মার্কেটের তথ্য অনুযায়ী, মার্চ মাসে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়ারর ২৫ বেসিস পয়েন্ট সুদের হার কমানোর সম্ভাবনা ২৫ শতাংশ থেকে কমে ১৩ শতাংশে নেমে এসেছে। এটি ইঙ্গিত দেয় যে, মার্কেটের ট্রেডাররা নিকটমেয়াদে মুদ্রানীতির গতিপথ নিয়ে নতুন করে মূল্যায়ন করছেন।

টেকনিক্যাল দৃষ্টিকোণ অনুযায়ী, এই পেয়ারের মূল্যের বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অসিলেটরগুলো নেগেটিভ জোনে, যা মার্কেটে বিয়ার বা বিক্রেতাদের সুবিধাজনক অবস্থানকে নিশ্চিত করছে। নিকটতম রেজিস্ট্যান্স লেভেল 0.6662-তে রয়েছে, যার উপরে ৯-দিনের EMA অবস্থিত। সাপোর্ট লেভেল 0.6555 জোনে রয়েছে। রিলেটিভ স্ট্রেন্থ ইনডেক্স ওভারসোল্ড কন্ডিশনে আছে, যা একটি সম্ভাব্য কারেক্টিভ বাউন্সের ইঙ্গিত দিচ্ছে।

নিচের টেবিলে প্রধান কারেন্সিগুলোর বিপরীতে অস্ট্রেলীয় ডলারের বুধবারের মুভমেন্ট দেখানো হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে অস্ট্রেলীয় ডলারের দর সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

This image is no longer relevant

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.