empty
 
 
27.11.2026 10:38 AM
USD/JPY: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ২৭ নভেম্বর

জাপানি ইয়েন ট্রেডিংয়ের বিশ্লেষণ ও টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের বেশ নিচে নেমে গিয়েছিল তখন এই পেয়ারের মূল্য 159.22-এর লেভেল টেস্ট করেছিল, ফলে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনা সীমিত হয়ে পড়েছিল।

শুক্রবার বেশ শান্তভাবে ইয়েনের ট্রেডিং শুরু হয়েছে , আর এর পেছনে একটি কারণ রয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রে 'থ্যাঙ্কসগিভিং ডে' পালিত হয়েছে এবং আজ মার্কিন স্টক মার্কেটগুলো নির্ধারিত সময়ের আগেই বন্ধ হয়ে যাবে। ফলে মার্কেটে স্বল্প ট্রেডিং ভলিউম দেখা যাচ্ছে এবং USD/JPY পেয়ারের মূল্য 160-এর মনস্তাত্ত্বিক লেভেলের নিচে একটি সংকীর্ণ রেঞ্জের মধ্যে ওঠানামা করছে। মার্কেটে লিকুইডিটি কম থাকায় হঠাৎ অস্থিরতা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকলেও, বড় কোনো পরিবর্তনের জন্য বিনিয়োগকারীদের কাছে এখন জোরালো কোনো কারণ নেই।

জাপান থেকে প্রকাশিত নতুন প্রতিবেদনগুলো বেশ তাৎপর্যপূর্ণ। টোকিওর কোর কনজিউমার প্রাইস ইনডেক্স বা মূল ভোক্তা মূল্য সূচক (যাতে তাজা খাদ্যপণ্যের মূল্য অন্তর্ভুক্ত থাকে না) নভেম্বরে আগের মাসের ২.৬% থেকে বেড়ে ২.৯%-এ দাঁড়িয়েছে। এটি এই বছরের সর্বোচ্চ এবং জুলাই মাসের পর থেকে সবচেয়ে বেশি বৃদ্ধি। বিদ্যুৎ ও প্রাকৃতিক গ্যাসের মূল্যবৃদ্ধি এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের দাম দ্রুত বেড়ে যাওয়ার কারণেই মূলত এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। মেট্রোপলিটন এলাকার মুদ্রাস্ফীতিকে সাধারণত জাতীয় পর্যায়ের মুদ্রাস্ফীতির আগাম নির্দেশক হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক অন্যান্য প্রতিবেদন প্রেক্ষাপটে এই ফলাফল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে; কারণ ব্যাংক অফ জাপানের 'কোর-কোর' ইনফ্লেশন (তাজা খাদ্যপণ্য ও সাময়িক প্রভাবগুলো বাদ দিয়ে) ৩.৫%-এ পৌঁছেছে এবং করপোরেট পরিষেবা খাতের মূল্য সূচক বেড়ে ৪.২%-এ পৌঁছেছে—যা গত ৩৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

এই পরিস্থিতি ব্যাংক অফ জাপানের পরবর্তী পদক্ষেপ গ্রহণের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। বোর্ডের সদস্য নাওকি তামুরা গতকাল বলেছেন যে, সুদের হার দ্রুত ২%-এর কাছাকাছি নিরপেক্ষ পর্যায়ে নিয়ে আসা উচিত। এছাড়া এক সংবাদ সম্মেলনে তিনি ডিসেম্বরে সুদের হার বাড়ানোর পক্ষে ইঙ্গিত দিয়েছেন। বর্তমানে মূল সুদের হার ১.২৫%-এ রয়েছে। আগামী ১৭-১৮ ডিসেম্বর ব্যাংক অফ জাপানের বৈঠক অনুষ্ঠিত হবে এবং বাজার বিশ্লেষকদের মতে, সেখানে সুদের হার বাড়ানোর সম্ভাবনা প্রায় ৮০%।

আমার মতে, মুদ্রানীতির ক্ষেত্রে ব্যাংক অফ জাপানের হকিশ বা কঠোর অবস্থান গ্রহণের প্রত্যাশা অটুট থাকায় এবং মার্কিন মার্কেটে ছুটির আমেজ বজায় থাকার কারণে ইয়েনের দর বর্তমান লেভেলেই বজায় থাকবে। মার্কেটে ট্রেডিংয়ের স্বাভাবিক গতি ফিরে না আসা পর্যন্ত USD/JPY পেয়ারের মূল্যের বর্তমান রেঞ্জের থেকে উল্লেখযোগ্য কোনো ঊর্ধ্বমুখী মুভমেন্টের সম্ভাবনা বেশ কম।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য 159.65-এর (চার্টে গাঢ় সবুজ লাইন) লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 159.40-এর (চার্টে সবুজ লাইন) এন্ট্রি পয়েন্টে পৌঁছালে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এই পেয়ারের মূল্য প্রায় 159.65-এর লেভেলে পৌঁছালে, আমি লং পজিশন ক্লোজ করব এবং বিপরীত দিকে শর্ট পজিশন ওপেন করব (এই লেভেল থেকে বিপরীত দিকে 30-35 পিপস মুভমেন্টের প্রত্যাশা করছি)। USD/JPY পেয়ারের কারেকশন এবং উল্লেখযোগ্য পুলব্যাকের সময় এই পেয়ারের লং পজিশন ওপেন করা উচিত হবে। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে সবেমাত্র উপরে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 159.27-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী দিকে নিয়ে যাবে। আমরা 159.40 এবং 159.65-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা 1: আজ এই পেয়ারের মূল্য শুধুমাত্র 159.27-এর (চার্টে হালকা লাল লাইন) লেভেল অতিক্রম করে নিম্নমুখী হওয়ার পর USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি, যা এই পেয়ারের দ্রুত দরপতনের দিকে নিয়ে যাবে। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 159.01-এর লেভেল (গাঢ় লাল লাইন), যেখানে আমি শর্ট পজিশন ক্লোজ করতে যাচ্ছি এবং অবিলম্বে বিপরীত দিকে লং পজিশন ওপেন করতে যাচ্ছি, সেই লেভেল থেকে বিপরীত দিকে 20-25 পিপস রিবাউন্ডের আশা করছি। আজ যেকোনো সময় এই পেয়ারের সেলাররা সক্রিয় হতে পারে, তাঁদের শুধুমাত্র কেন্দ্রীয় ব্যাংক থেকে যেকোনো ইঙ্গিত দরকার। গুরুত্বপূর্ণ! এই পেয়ারের শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং সবেমাত্র জিরো লাইনের নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা 2: আজ MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময় মূল্য পরপর দুইবার 159.40-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি USD/JPY পেয়ারের শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 159.27 এবং 159.01-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.