empty
 
 
29.10.2026 10:56 AM
স্বর্ণ যেন একটি পাতলা সুতোর উপর দাঁড়িয়ে আছে

ফেডারেল রিজার্ভের বৈঠকের সিদ্ধান্ত ঘোষণার পর স্বর্ণের দরপতন ঘটেছে; মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার অপরিবর্তিত রাখলেও পরবর্তী পদক্ষেপের বিষয়ে প্রায় কোনো স্পষ্ট দিকনির্দেশনা দেয়নি। রুপার দর 2.3% কমে $52.75-এ নেমে এসেছে এবং মাসজুড়ে এটির দর প্রায় 13% হ্রাস পেয়েছে। প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামেরও দরপতন হয়েছে।

This image is no longer relevant

ফেডের বৈঠকের সিদ্ধান্ত স্বর্ণের জন্য কোনো চমক ছিল না। ফেড কমিটি ১০–২ ভোটে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে, তবে ট্রেডাররা আগেই ধরে নিয়েছে যে ডিসেম্বরে সুদের হার বাড়বে; কারণ জ্বালানির উচ্চমূল্য অব্যাহত থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। স্বর্ণের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ পাওয়া যায় না এবং মুদ্রানীতি কঠোর হওয়ার প্রত্যাশা এর ওপর নেতিবাচক প্রভাব ফেলে। কেভিন ওয়ার্শের একটি মন্তব্য অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে—তিনি বলেছিলেন যে, প্রতি বছর সুদের হার পরিবর্তনের জন্য নির্ধারিত বৈঠকের সংখ্যা আটটি থেকে কমিয়ে ছয়টিতে নামিয়ে আনা হতে পারে।

আজ মার্কেটে মুদ্রাস্ফীতি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত। সেপ্টেম্বরের মার্কিন পিসিই প্রাইস ইনডেক্স—যা ফেডারেল রিজার্ভের কাছে মুদ্রাস্ফীতি পরিমাপের পছন্দের সূচক—ডিসেম্বরের সার্বিক পরিস্থিতির ব্যাপারে ইঙ্গিত দেবে। পূর্বাভাস অনুযায়ী, কোর পিসিই মাসিক ভিত্তিতে 0.3% এবং বার্ষিক ভিত্তিতে 3.1% বৃদ্ধি পেতে পারে (পূর্ববর্তী হার ছিল যথাক্রমে 0.2% ও 3.0%)। যদি প্রকৃত ফলাফল এই পূর্বাভাস অনুযায়ী হয় বা তা ছাড়িয়ে যায়, তবে ডিসেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যাবে এবং স্বর্ণ আরও চাপের সম্মুখীন হবে।

সারা সপ্তাহজুড়ে স্বর্ণের মূল্য $4,000-এর কাছাকাছি অবস্থান করছে এবং ট্রেডাররা এখন স্পষ্টতই পরিস্থিতি বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়ার অপেক্ষায় রয়েছেন। মূল্যবান ধাতুটির দর $3,970-এর নিকটবর্তী গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সাপোর্ট লেভেল থেকে ঘুরে দাঁড়িয়েছে; বর্তমানে স্বল্পমেয়াদী মোমেন্টাম নিয়ে সেলার এবং দীর্ঘমেয়াদী বায়ারদের মধ্যে এক ধরনের টানাটানি চলছে। স্বর্ণের মূল্যের উল্লেখযোগ্য ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হতে হলে, এটির মূল্যকে প্রথমে $4,070 এবং পরবর্তীতে $4,230-এর লেভেল অতিক্রম করতে হবে।

বাহ্যিক ঝুঁকিগুলোও গুরুত্বপূর্ণ। অক্টোবরে স্বর্ণের প্রায় 3% দরপতন ঘটেছে এবং টানা দ্বিতীয় মাসের মতো স্বর্ণ দরপতনের সাথে মাস শেষ করতে চলেছে। আবারও ব্যাপকভাবে এআই খাতভিত্তিক শেয়ারের বিক্রি শুরু হলে স্বর্ণের মূল্য আরও কমে যেতে পারে, কারণ বিনিয়োগকারীরা তখন স্টক মার্কেটের ক্ষতি পুষিয়ে নিতে স্বর্ণ বিক্রি করে দেবেন।

আমার ধারণা, মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত না হওয়া পর্যন্ত এবং ফেডারেল রিজার্ভের নতুন কোনো ইঙ্গিত না পাওয়া পর্যন্ত স্বর্ণের মূল্য $4,000-এর লেভেল থেকে খুব একটা সরে যাওয়ার সম্ভাবনা কম। সম্ভবত আমরা $3,954-এর কাছাকাছি সাপোর্ট লেভেলটিকে পুনরায় টেস্ট হতে দেখব; আর যদি স্বর্ণের মূল্য এই লেভেলের উপর বজায় থাকতে ব্যর্থ হয়, তবে দরপতন আরও ত্বরান্বিত হতে পারে। স্বর্ণের মূল্যের টেকসই ঊর্ধ্বমুখী প্রবণতার জন্য মার্কিন ডলারের দরপতন, তেলের দরপতন এবং মুদ্রাস্ফীতির হার কিছুটা হ্রাস পাওয়া প্রয়োজন—যার কোনোটিই এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। তাই আগামী দিনগুলোতে স্বর্ণের ঘুরে দাঁড়ানোর চেয়ে বরং আরও চাপ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

This image is no longer relevant

স্বর্ণের বর্তমান টেকনিক্যাল চিত্র অনুযায়ী, ক্রেতাদের স্বর্ণের মূল্যকে নিকটতম রেজিস্ট্যান্স $4,062-এ পুনরুদ্ধার করতে হবে। এতে করে স্বর্ণের মূল্যের $4,124-এর দিকে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা যেতে পারে; যা ব্রেক করে ঊর্ধ্বমুখী হওয়া তুলনামূলকভাবে কঠিন হবে। পরবর্তী লক্ষ্যমাত্রা হিসেবে $4,192 এরিয়া নির্ধারণ করা যেতে পারে। দরপতনের ক্ষেত্রে স্বর্ণের মূল্য $4,000 লেভেলে থাকা অবস্থায় বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করবে। যদি তারা সফল হয়, এই রেঞ্জ ব্রেক করে স্বর্ণের মূল্য নিম্নমুখী হলে সেটি বুলিশ পজিশনগুলোর উপর উল্লেখযোগ্য আঘাত হিসেবে বিবেচিত হবে এবং স্বর্ণের মূল্য $3,954-এ নেমে যেতে পারে ও পরবর্তীতে সম্ভবত $3,906 পর্যন্ত দরপতন হতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.