empty
 
 
04.11.2026 10:07 AM
EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ টিপস, ৪ নভেম্বর

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং টিপস

যখন MACD সূচকটি জিরো লাইনের উপরের দিকে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1196-এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরোর বাই পজিশন ওপেন করার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করেছিল। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য মাত্র 5 পয়েন্ট বৃদ্ধি পায়।

গতকাল প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রতিবেদনগুলোর ফলাফল বেশ শক্তিশালী হলেও তা মার্কিন ডলারকে সহায়তা করতে পারেনি। সেপ্টেম্বর মাসে দেশটিতে 7.5 মিলিয়ন কর্মসংস্থানের সুযোগের সৃষ্টি হয়েছে, যেখানে নতুন নিয়োগের সংখ্যা ছিল 5.4 মিলিয়ন এবং স্বেচ্ছায় চাকরি ছাড়ার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3.4 মিলিয়নে। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কারখানায় পণ্যের অর্ডারের পরিমাণ 1.8% বেড়েছে, যা 1.2% বৃদ্ধির পূর্বাভাসের চেয়ে বেশি—এটি যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তিশালী অবস্থাকেই পুনরায় নিশ্চিত করে। সাধারণত এ ধরনের পরিসংখ্যান ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধির প্রত্যাশাকে জোরালো করে এবং মার্কিন ডলারকে শক্তিশালী করে তোলে। তবে এবার মার্কিন ডলার চাপের মুখে ছিল, যার ফলে ইউরো কিছুটা সুবিধা পেয়েছে। এই পরিস্থিতির পেছনে অন্যান্য কারণও রয়েছে। কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটরা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং সিনেট—উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় ওয়াশিংটনে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন এসেছে। আগামী জানুয়ারির শুরুর দিকে নতুন কংগ্রেস দায়িত্ব গ্রহণ করবে। এছাড়া, ইরানকে কেন্দ্র করে ভূ-রাজনৈতিক ঝুঁকিগুলোও অনিশ্চয়তা সৃষ্টি করছে, যার ফলে এই পেয়ারের মূল্য কোনো সুনির্দিষ্ট অভিমুখে এগোতে পারছে না।

আজ দিনের প্রথমার্ধটি বেশ অস্থির হতে পারে বলে আশা করা হচ্ছে, কারণ ইউরোজোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। প্রথমেই পরিষেবা খাতভিত্তিক বিজনেস অ্যাক্টিভিটি এবং কম্পোজিট পিএমআই সূচকের চূড়ান্ত পরিসংখ্যান প্রকাশিত হবে। পূর্বাভাস অনুযায়ী, এই সূচক দুটি অক্টোবরের প্রাথমিক প্রাক্কলন—যথাক্রমে 51.7 এবং 51.9-এ—থাকতে পারে। তবে, আগের পরিসংখ্যানগুলোর দিকে নজর দেওয়া জরুরি। সেপ্টেম্বরে পরিষেবা খাতের পিএমআই ছিল 53.0 এবং কম্পোজিট পিএমআই ছিল 53.1। এর মানে, অক্টোবরের প্রাথমিক ফলাফল অনুযায়ী আগেই উল্লেখযোগ্য মন্থর গতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল, যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে তীব্র। সুতরাং, যদি প্রকাশিত পরিসংখ্যান প্রত্যাশার চেয়ে ইতিবাচক হয়, তবে বুঝতে হবে যে এই মন্থর গতি ট্রেডারদের ধারণার চেয়ে কম ছিল; আর এমনটি ঘটলে তা সাধারণত ইউরোর পক্ষে সহায়ক ভূমিকা পালন করবে।

এরপর মুদ্রাস্ফীতি প্রতিবেদন প্রকাশিত হবে। অক্টোবরের মূল ভোক্তা মূল্য সূচক সেপ্টেম্বর মাসের 3.8% থেকে বেড়ে 4.0%-এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে (আগস্ট মাসে এটি ছিল 3.2%)। এটি নির্দেশ করে যে, টানা কয়েক মাস ধরে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে। সেপ্টেম্বরের 3.8% হারটি ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ, যার প্রধান কারণ ছিল জ্বালানির উচ্চমূল্য। কোর ইনডেক্স বা মূল সূচকটি 2.5%-এ অপরিবর্তিত থাকতে পারে বলে আশা করা হচ্ছে (আগস্ট মাসে এটি ছিল 2.4%)। এই সূচকটি বুঝতে সাহায্য করবে যে, মুদ্রাস্ফীতির চাপ ভোক্তা খাতের অন্যান্য উপাদানে ছড়িয়ে পড়ছে কি না। যদি মুদ্রাস্ফীতি এবং ব্যবসায়িক কার্যক্রম—উভয় সূচকের ফলাফল পূর্বাভাস ছাড়িয়ে যায়, তবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি আরও কঠোর হওয়ার সম্ভাবনা বাড়বে, যা ইউরোর আরও মূল্য বৃদ্ধি ঘটাবে। এই পরিস্থিতির মধ্যে, মার্কিন নির্বাচনের ফলাফলের পর মার্কিন ডলারের দরপতন ঘটায় ইউরোর বায়ারদের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। যদি প্রকাশিতব্য প্রতিবেদনগুলোর ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে যায়, তবে EUR/USD পেয়ারের মূল্য আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। আর যদি প্রতিবেদনগুলোর ফলাফল পূর্বাভাসের সাথে সঙ্গতিপূর্ণ, তবে এই ঊর্ধ্বমুখী প্রবণতা সম্ভবত দুর্বল হয়ে পড়বে।

দৈনিক কৌশল হিসেবে, আমি মূলত পরিকল্পনা #1 এবং #2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

This image is no longer relevant

বাই সিগন্যাল

পরিকল্পনা #1: আজ যখন ইউরোর মূল্য 1.1292-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে 1.1241-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরোর লং পজিশন ওপেন করতে পারেন। মূল্য 1.1292-এর লেভেলে গেলে, আমি লং পজিশন ক্লোজ করার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর শর্ট পজিশন ওপেন করব। আজ শুধুমাত্র ইউরোজোনে আসন্ন প্রতিবেদনের ইতিবাচক ফলাফল প্রকাশিত হলে ইউরোর মূল্য বৃদ্ধি পেতে পারে। গুরুত্বপূর্ণ: এই পেয়ারের লং পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের উপরে রয়েছে এবং সেখান থেকে উপরের দিকে উঠতে শুরু করেছে।

পরিকল্পনা #2: আজ MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1224-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি ইউরোর লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি। এটি এই পেয়ারের মূল্যের নিম্নমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1241 এবং 1.1292-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির প্রত্যাশা করতে পারি।

সেল সিগন্যাল

পরিকল্পনা #1: EUR/USD পেয়ারের মূল্য 1.1224-এর (চার্টে লাল লাইন) লেভেলে পৌঁছানোর পর আমি ইউরোর শর্ট পজিশন ওপেন করার করার পরিকল্পনা করছি। সেলারদের জন্য মূল লক্ষ্যমাত্রা হবে 1.1191-এর লেভেল, যেখানে মূল্য পৌঁছালে আমি সেল পজিশন থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে বিপরীত দিকে 20-25 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে ইউরোর বাই পজিশন ওপেন করব। আজ আসন্ন প্রতিবেদনের দুর্বল ফলাফল প্রকাশিত হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ: শর্ট পজিশন ওপেন করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি জিরো লাইনের নিচে রয়েছে এবং এর নিচে নামতে শুরু করেছে।

পরিকল্পনা #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকা অবস্থায় মূল্য পরপর দুইবার 1.1241-এর লেভেল টেস্টের ক্ষেত্রে আমি আজ ইউরোর শর্ট পজিশন ওপেন করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং মূল্যকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1224 এবং 1.1191-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

This image is no longer relevant

চার্টে কী আছে:

  • হালকা সবুজ লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট ক্রয় করা যেতে পারে।
  • গাঢ় সবুজ লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা নির্দেশ করে, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।
  • হালকা লাল লাইন – এন্ট্রি প্রাইস নির্দেশ করে যেখানে এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রয় করা যেতে পারে।
  • গাঢ় লাল লাইন – টেক-প্রফিট (TP) অর্ডার সেট করা যেতে পারে বা এটি ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করার জন্য সম্ভাব্য লক্ষ্যমাত্রা হিসেবে কাজ করে, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।
  • মার্কেটে এন্ট্রি নেওয়ার সময় ওভারবট এবং ওভারসোল্ড জোন মূল্যায়নের জন্য MACD সূচক ব্যবহার করা উচিত।

নতুন ট্রেডারদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • নতুন ফরেক্স ট্রেডারদের মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করা উচিত। মূল্যের তীব্র ওঠানামা এড়ানোর জন্য গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে এন্ট্রি না করাই উত্তম। যদি আপনি সংবাদ প্রকাশের সময় ট্রেডিং করার সিদ্ধান্ত নেন, তাহলে লোকসানের সম্ভাবনা হ্রাসের জন্য অবশ্যই স্টপ-লস অর্ডার ব্যবহার করুন। স্টপ-লস অর্ডার ছাড়া ট্রেডিং করলে দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট শেষ হয়ে যেতে পারে, বিশেষত যদি আপনি অর্থ ব্যবস্থাপনার নীতিমালা উপেক্ষা করেন এবং বেশি ভলিউমে ট্রেড করেন।
  • মনে রাখবেন, সফল ট্রেডিংয়ের জন্য একটি সুসংগঠিত ট্রেডিং পরিকল্পনা থাকা আবশ্যক, ঠিক যেমনটি উপরে নির্ধারণ করা হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হলে সেটি দৈনিক ভিত্তিতে ট্রেড করা ট্রেডারদের জন্য লোকসানের কারণ হয়ে দাঁড়াতে পারে।

Recommended Stories

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.